রাজ্যের খবর

BJP Protest: বিজেপি বিধায়ককে মন্দিরের সামনে ‘গো ব্যাক’ স্লোগান শীতলকুচিতে

BJP MLA Baren Chandra Barman faced 'Go Back' slogans from locals in Shitalkuchi, Cooch Behar, during a temple visit. Locals accused him of neglect and inaction.

Truth of Bengal: দেবজিৎ মুখার্জি, কোচবিহার: ভোটমুখী বাংলায় ফের শিরোনামে কোচবিহার। কিছুদিন আগে সেখান থেকে উঠে এসেছিল তৃণমূল কর্মীদের উপর হামলার খবর(BJP Protest)। এবার বিপদে পড়লেন সেই জেলার এক বিজেপি বিধায়ক। শীতলকুচির গোঁসাইহাটে বরেনচন্দ্র বর্মনকে ঘিরে স্থানীয়দের তরফ থেকে তোলা হলো ‘গো ব্যাক’ স্লোগান। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং শুরু হয় রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ-পাল্টা কটাক্ষ শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে।

[আরও পড়ুনঃ Disqualified Candidates: এসএসসি নিয়োগ প্রক্রিয়া- ‘অযোগ্যদের অংশ নয়”, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে]

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গোঁসাইহাট বাজারে। এখানে অবস্থিত এক কালী মন্দিরে গুরু পূর্ণিমা উপলক্ষে পূজা দিতে যান বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন(BJP Protest)। সেই সময়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং তোলেন ‘গো ব্যাক’ স্লোগান। তাঁদের অভিযোগ, বিধায়ক হওয়া সত্ত্বেও তাঁকে এলাকায় দেখা যায় না এবং তিনি উন্নয়নমূলক কোনো কাজও করেননি। এখানেই শেষ নয়, স্থানীয়দের আরো অভিযোগ যে গেরুয়া শিবিরের এই বিধায়ক ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্মে পর্যন্ত সই করেননি।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

যদিও নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করেন বরেনচন্দ্র বর্মন(BJP Protest)। তাঁর বক্তব্য, “আমাকে তৃণমূলের লোকজন গালিগালাজ করেন। যখন আমি পুজোতে বসেছিলাম, তখনো ওরা আমাকে গালিগালাজ করছিল। মহিলারাও ছিলেন।” অন্যদিকে জেলা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতীম রায় বলেন, “আমাদের দল এই ঘটনায় কোনভাবেই জড়িত নয়। স্থানীয়রা বীতশ্রদ্ধ। তাই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন। বিধায়ক হওয়ার পর ওনাকে এলাকাতে দেখাই যায়নি।”

Related Articles