কলকাতা

Disqualified Candidates: এসএসসি নিয়োগ প্রক্রিয়া- ‘অযোগ্যদের অংশ নয়”, সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডিভিশন বেঞ্চে

Disqualified candidates in West Bengal SSC recruitment remain barred as Calcutta High Court’s division bench upholds single bench verdict

Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি, কলকাতা: অস্বস্তি বাড়ল রাজ্য ও এসএসসির। নতুন নিয়োগ প্রক্রিয়া মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল থাকল। ‘চিহ্নিত অযোগ্য’রা অংশ নিতে পারবেন না। একই রায় দেওয়া হল বিচারপতি সৌগত ভট্টাচার্য এবং সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে(Disqualified Candidates)। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে এই মামলা দিনদিন জটিল হবে এবং এর জল অনেকদূর গড়াবে। আবার অনেকে এটাও মনে করছেন যে কেউ যাতে চাকরি থেকে বঞ্চিত না হন, তার জন্য রাজ্য সরকার সবরকম ব্যবস্থা করবে।

[আরও পড়ুনঃ Terror Tag: সন্ত্রাসবাদী’ বিতর্কে তোলপাড়- বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে সরানো হল, ক্ষমা চাইলেন উপাচার্য]

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের প্যানেল বাতিল হয় এবং এর সঙ্গে চাকরি যায় প্রায় ২৬ হাজার শিক্ষকের(Disqualified Candidates)। এই ঘোষণাকে কেন্দ্র করে একেবারে হইচই পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। শীর্ষ আদালতের নির্দেশ মেনে ফের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয় বেঁধে দেওয়া সময়ের আগে। তবে সেটাকে ঘিরেও কলকাতা হাই কোর্টে দায়ের হয় মামলা।

FB POST: https://www.facebook.com/truthofbengal

সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় ‘চিহ্নিত অযোগ্য’রা যোগ দিতে পারবেন না নতুন নিয়োগ প্রক্রিয়ায়(Disqualified Candidates)। যদিও রাজ্যের আইনজীবী জানান যে শীর্ষ আদালতের নির্দেশে কোথাও এমনটা বলা নেই। কিন্তু শেষ পর্যন্ত ‘চিহ্নিত অযোগ্য’দের নিয়োগ প্রক্রিয়া থেকে দূরে রাখার সিদ্ধান্ত অনড় থেকে সিঙ্গেল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য এবং এসএসসির তরফ থেকে ডিভিশন বেঞ্চেও যাওয়া হয়। কিন্তু সেখানেও একই রায় বহাল থাকে। এবার দেখার বিষয় যে রাজ্য সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়।

Related Articles