প্রযুক্তিফিচার

Lava Agni 4: মিড-রেঞ্জ স্মার্টফোনে AI-এর ঝড়! Lava Agni 4 লঞ্চ

নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে 6.67-inch flat AMOLED প্যানেল। aluminium alloy হুইল রয়েছে স্মার্টফোনে ৷

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে মিড রেঞ্জের স্মার্টফোন Lava Agni 4 আনল Lava। এই ফোনে রয়েছে একাধিক আপডেটেড ফিচার এবং AI এর সুবিধা ৷ ভারতের বাজারে Lava Agni 4 এর 8GB RAM এবং 256 GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। ২৫ নভেম্বর থেকে Amazon এরমাধ্যমে কেনা যাবে। ফ্যান্টম ব্ল্যাল এবং লুনার মিস্ট রঙে মিলবে। লাভার Agni 4 মডেলে রয়েছে Vayu AI প্লাটফর্ম ৷ এর মাধ্যমে একাধিক AI এজেন্ট কন্ট্রোল করা সম্ভব ৷ তার মধ্যে রয়েছে AI Math Teacher, AI English Teacher, AI Photo Editing, Image Generation Assistants, AI Call Summaries ৷

নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে 6.67-inch flat AMOLED প্যানেল। aluminium alloy হুইল রয়েছে স্মার্টফোনে ৷ এছাড়াও 1.7mm বেজেল ও ম্যাট AG গ্লাস দেওয়া হয়েছে রিয়ার প্যানেলে ৷ অ্যান্টি-ড্রপ ডায়মন্ড ফ্রেম রয়েছে ৷ কর্নিয়া গরিলা গ্লাস, এবং ip 64 রেটিং দেওয়া হয়েছে ৷ ফলে ধুলো এবং জল প্রতিরোধক হিসেবেও কাজ করবে ৷ এছাড়াও একটি ওয়েট টাচ কন্ট্রোল মোড রয়েছে ফলে ভিজে অথবা তেলতেলে অবস্থাতেও ফোনের সেন্সরে টাচ করলে সেটা রিডেবল হবে ৷ নয়া মডেলের স্মার্টফোনে রয়েছে Mediatek Dimensity 8350 চিপসেট ৷ LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ রয়েছে ৷ VC লিকুয়িড কুলিং সিস্টেম রয়েছে ফলে ফোন অতিরিক্ত গরম হবে না ফোন।

ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে স্মার্টফোনে ৷ প্রাইমারি সেন্সরটি 50 মেগা পিক্সেলের এবং একটি 8MP-র আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে ৷ সেলফির জন্য এই ফোনে রয়েছে একটি 50 MP-র সেলফি ক্যামেরা ৷ প্রতি সেকেন্ড 60 ফ্রেমের 4K রেজলিউশনের রেকডিং সম্ভব ৷ 5000 mAh এর ব্যাটারি ছাড়াও Anti Theft Alert, face Unlock ফিচারও রয়েছে৷ 5G, Wi-Fi 6E, Bluetooth 5.4, USB 3.2 Type-C, 4G LTE রযেছে এই স্মার্টফোনে ৷

Related Articles