Bihar: বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে একযোগে শুনানি হবে সুপ্রিম কোর্টে
শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে খুশি হয়ে তৃণমূল সাংস মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সত্যমেব জয়তে।’
Truth of Bengal: বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক মামলা শুনবে সুপ্রিম কোর্ট। সোমবার দেশের সর্বোচ্চ আদালত এই মামলাগুলি গ্রহণ করেছে। আদালত জানিয়েছে, আগামী বৃহস্পতিবার এই বিষয়ে একযোগে শুনানি হবে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তে খুশি হয়ে তৃণমূল সাংস মহুয়া মৈত্র এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সত্যমেব জয়তে।’( Bihar)
এই বছরের শেষে বিহারে হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই রাজ্যের ভোটার তালিকা সংশোধনের নির্দেশিকা জারি করেছে কমিশন। বলা হয়েছে, ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তবে প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ড বা রেশন কার্ড গৃহীত হবে না। বয়সের শংসাপত্র, বোর্ডের অ্যাডমিটের মতো নথিই গ্রহণযোগ্য। এক্ষেত্রে কমিশন যুক্তি দিয়েছে, আধার জালিয়াতি হচ্ছে। অনেক ভুয়ো আধার সামনে আসছে। তাই এই নির্দেশিকা। নির্বাচন কমিশনের এই নির্দেশিকার জেরে যোগ্য ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক দলগুলি। যুক্তি হিসেবে বলা হচ্ছে বোর্ডের পরীক্ষা দেননি এমন বহু মানুষ আছে।( Bihar)
[আরও পড়ুনঃ China Response: ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানোর হুশিয়ারির পাল্টা দিল চীন]
আবার জন্মের কোনও শংসাপত্র নেই এমন মানুষের সংখ্যাও কম নয়। কারণ, বাড়িতে জন্মা হওয়া অনেক মানুষের জন্মের প্রমাণপত্র নেই। এতদিন যাদের ভোটার তালিকায় নাম আছে, কমিশনের নির্দেশেমান পার না কোর্টে পারলে তাদের নাম বাদ চলে যেতে পারে। তাই কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিরোধীরা। সেইসঙ্গে এই বিষয়টি নিয়ে মামলা করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবি, অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করতে হবে এবং ভবিষ্যতে এমন নির্দেশ যাতে অন্য কোনও রাজ্যে না দেওয়া হয়, তা নিশ্চিত করতে হবে।( Bihar)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
মহুয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস, পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ, আরজেডি সাংসদ মনোজ ঝা, সমাজকর্মী যোগেন্দ্র যাদব। সোমবার বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচী-র বেঞ্চে এই বিষয়গুলির দৃষ্টি আকর্ষণ করা হয়। আদালত সিদ্ধান্ত নিয়েছে, এই সবকটি মামলার একযোগে শুনানি হবে বৃহস্পতিবার। শীর্ষ আদালতে মামলা গৃহীত হতেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সেখানে তিনি লেখেন, ‘বিহারের এসআরআই মামলা সুপ্রিম কোর্টে গৃহীত হয়েছে। নোটিস জারি করা হয়েছে। বৃহস্পতিবার শুনানি। সত্যমেব জয়তে।’ এই আবহে শুনানিতে শীর্ষ আদালতের রায়দানের দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।( Bihar)






