বিচ্ছেদ হয়ে গেছে পলকের সঙ্গে, এখন নতুন প্রেমিকার সঙ্গে ঘুরছেন ইব্রাহিম?

বলিউডের জনপ্রিয় তারকা সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খান সম্প্রতি নতুন প্রেমে জড়িয়েছেন। তাঁর নতুন প্রেমিকার নাম আদেপ শৌনা গৌতম।
ইব্রাহিম ও শৌনা দুজনেই কর্ণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করেছিলেন। সেখানেই নাকি একে অপরের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় তাঁদের। অন্দরের খবর, বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত চর্চিত যুগলের মধ্যে।
সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে ইব্রাহিম ও শৌনাকে বিমানবন্দরে একসঙ্গে দেখা যায়। ভিডিয়োতে দেখা যায়, শৌনার হাতে দুটি ট্রলি ব্যাগ, অন্যদিকে ইব্রাহিমের হাতে একটি পিঠের ব্যাগ ও একটি ট্রলি ব্যাগ। চিত্রগ্রাহীদের অনুরোধে ইব্রাহিম কিছুক্ষণ অপেক্ষা করলেও তাঁর বান্ধবী তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকে যান।
ইব্রাহিমের এই নতুন প্রেমের খবর নিয়ে বলিপাড়ায় জোর চর্চা চলছে। ইব্রাহিমের আগের প্রেমিকা পলক তিওয়ারির সঙ্গে তাঁর সম্পর্কের কথাও বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল। তবে সম্প্রতি পলককে নিয়ে ইব্রাহিমের আর কোনও খবর শোনা যায়নি। তাই অনেকেই মনে করছেন, পলক ও ইব্রাহিমের সম্পর্ক এখন আর নেই।






