বিনোদন

জুবিনের অসম্পূর্ণ কাজ শেষ করতে চান স্ত্রী গরিমা

তিনি না ফেরার দেশে চলে গেলেও তাঁর অসম্পূর্ণ কাজকে শেষ করতে চান তাঁর স্ত্রী গরিমা।

Truth Of Bengal: মৃত্যুর কয়েকদিন কেটে গেলেও এখনও অসম সহ সারা ভারতবর্ষের মানুষের মনে লেগে রয়েছে জুবিন গর্গ। তাঁর এভাবে ছেড়ে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনেকেই। তিনি না ফেরার দেশে চলে গেলেও তাঁর অসম্পূর্ণ কাজকে শেষ করতে চান তাঁর স্ত্রী গরিমা। সংবাদমাধ্যমে তিনি এই বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন। তাঁর সাফ কথা, তিনি দ্রুত এই কাজটি সেরে ফেলতে চান।(Zubeen Garg)

আরও পড়ুনঃ প্যালেস্টাইন স্বীকৃতি ঘিরে উত্তাল বিশ্ব রাজনীতি

জানা গিয়েছে, জুবিনের সেই ছবির নাম ‘রোই রোই বিনালে’। আগামী ৩১ অক্টোবর ঠিক করা হয়েছিল এই ছবির মুক্তির দিন হিসেবে। সংবাদমাধ্যমকে এই ব্যাপারে গরিমা জানান, “খুবই উৎসাহিত ছিল জুবিন এই ছবিটা নিয়ে। এটি শেষ মিউজিকাল ছবি ওর।” কোন পথে ছবির কাজ এগোবে, তা নিয়ে গরিমা বলেন, “অনেক পরিকল্পনা করেছিল ও এই ছবি নিয়ে। তাই ওর শেষ না হওয়া এই কাজ আমরা এখন শেষ করতে চাই। যত তাড়াতাড়ি সম্ভব এটা শেষ করতে চাই।”(Zubeen Garg)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

উল্লেখ্য, সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়েছিলেন প্রয়াত গায়ক জুবিন গর্গ।(Zubeen Garg) ২০ তারিখ তাঁর পারফর্ম করার কথাও ছিল। কিন্তু তার আগেই তিনি চলে যান তারাদের দেশে। তিনি স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন এবং অসুস্থ হয়ে পড়েন সেখানেই। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। তাঁর মৃত্যুর খবর জানতে পেরে শোকের ছায়া নেমে আসে অসম সহ গোটা ভারতবর্ষে। তাঁকে শেষবার দেখার জন্য উপস্থিত ছিলেন অনেকেই। কিন্তু সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্ব শর্মার তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

Related Articles