আন্তর্জাতিক

প্যালেস্টাইন স্বীকৃতি ঘিরে উত্তাল বিশ্ব রাজনীতি

এই পর্যন্ত তাদের আক্রমণের মৃত্যু হয়েছে প্রায় ৬৪ হাজার গাজাবাসীর।

Truth Of Bengal: প্যালেস্টাইনকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া নিয়ে ক্ষুব্ধ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ইতিমধ্যেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তরফ থেকে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে। এবার বুধবার তিনি দাবি করলেন যে কোনভাবেই ইসরাইলকে আটকানো সম্ভব নয়। এখানেই শেষ নয়, তাঁর দপ্তরের তরফ থেকে একটি বার্তাও দেওয়া হয়েছে এক্স হ্যান্ডেলে।(Palestine Recognition)

আরও পড়ুনঃ Messi Impact: মেসির জোড়া গোল, নিউইয়র্ককে উড়িয়ে প্লে-অফ নিশ্চিত করল ইন্টার মিয়ামি

বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি পশ্চিমী দেশের তরফ থেকে। কিন্তু কোনভাবেই আটকানো যাবে না ইসরাইলকে।” তারপরই ইসরাইল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি বার্তা দেওয়া হয়। এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, “কোনদিনই গঠিত হবে না প্যালেস্টাইন রাষ্ট্র। কয়েকদিন আগেই নেতানিয়াহু বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। ব্রিটেন, কানাডার এই পদক্ষেপকে তিনি আখ্যা দিয়েছিলেন সন্ত্রাসবাদীদের হাতে পুরস্কার তুলে দেওয়া বলেও।”(Palestine Recognition)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, গাজায় ইসরাইলের হামলার তীব্র সমালোচনা করা হয়েছে বিভিন্ন দেশের তরফ থেকে। এই পর্যন্ত তাদের আক্রমণের মৃত্যু হয়েছে প্রায় ৬৪ হাজার গাজাবাসীর। এছাড়া অনেকে ঘরছাড়া এবং দুর্ভিক্ষে প্রাণ হারাচ্ছেন। এমন পরিস্থিতিতে বহু দেশ প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রের, যা দেখে চরম ক্ষুব্ধ হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে শুধু তিনি একা নন, এই ব্যাপারে ক্ষোভ উগড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। ঘটনাকে ঘিরে চরম চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে এবং মনে করা হচ্ছে যে আগামীদিনে আরও জটিল হবে বিষয়টি। শুধু তাই নয়, ওয়াকিবহাল মহলের মতে এটি একটি বড় ধাক্কা আমেরিকা ও ইসরাইলের জন্য।(Palestine Recognition)