দেশ

জুবিনকে নিয়ে কটুক্তি, অশান্তি কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ে, সরানো হলো নাগা পড়ুয়াদের

শুধু তাই নয়, পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত সমস্যা এড়াতে ৩৭০ জন নাগা পড়ুয়াকে সরিয়ে দেওয়া হয় ডিমাপুরে।

Truth Of Bengal: জুবিন গর্গের হঠাৎ না ফেরার দেশে চলে যাওয়া নিয়ে এমনিতেই শোকাহত গোটা অসম। তার মাঝেই কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়ের এক নাগা পড়ুয়া তাঁকে নিয়ে কটুক্তি করেন, যা ঘিরে তৈরি হয় চরম অশান্তি। শুধু তাই নয়, পরিস্থিতি এই পর্যায়ে যায় যে শেষ পর্যন্ত সমস্যা এড়াতে ৩৭০ জন নাগা পড়ুয়াকে সরিয়ে দেওয়া হয় ডিমাপুরে।(Zubeen Garg)

আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়ায় বিশ্ব শান্তি সম্মেলন, বিদেশে শান্তির বার্তা বাঙালি শিল্পীর

জানা গিয়েছে, ঘটনাটি কাজিরাঙ্গা বিশ্ববিদ্যালয়তে ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ। নেট পাড়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সেই পড়ুয়াকে বলতে শোনা যাচ্ছে যে কি যায় আসে জুবিন গর্গের মৃত্যুতে? তার পরিপ্রেক্ষিতেই অন্যান্য পড়ুয়ারা গর্জে উঠে বলেন, “ওনাকে নিয়ে কোনও কুকথা সহ্য করব না আর যাই হোক।” পাল্টা সেই ছাত্র বলেন, “তোমরা কি শোক পালন করেছিলে রানীর মৃত্যুতে? তাহলে কেন এত শোক ওই জুবিনকে নিয়ে? কে ও?” ভাইরাল ভিডিওকে ঘিরে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর।(Zubeen Garg)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

জানা গিয়েছে, সেই পড়ুয়া নাগাল্যান্ডের বাসিন্দা। ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন নাগাল্যান্ডের শিক্ষামন্ত্রী তেমজেন ইমনা। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, “বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। সেই পড়ুয়া যা করেছে, তা ভুল এবং অনুচিত। ওই বিশ্ববিদ্যালয়ে আর কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।” ডিমাপুরে ওই পড়ুয়াদের স্থানান্তরিত করার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করেছে নাগা স্টুডেন্ট ফেডারেশন বলে খবর।(Zubeen Garg)

Related Articles