Zubeen Garg: জুবিন গর্গকে হারিয়ে বাকরুদ্ধ সঙ্গীত জগৎ, শোক প্রকাশ দেব থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
গায়ক জুবিন গর্গ-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেব।
Truth of Bengal: ‘ইয়া আলি’ গান দিয়ে দেশজুড়ে ঝড় তুলেছিলেন গায়ক জুবিন গর্গ। রাতারাতি তাঁর সুরের জাদুতে বুদ হয়েছিল অনুরাগীরা। সেই গায়েকেরই আচমকা মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। শোকের ছায়া সংগীতমহলে। জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সঙ্গীত ব্যক্তিত্ব থেকে শুরু করে টলিউড তারকারাও। দেব থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ করেছেন পাপন, জিৎ গঙ্গোপাধ্যায়, ব়্যাপার বাদশা, অমল মালিক, বিশাল মিশ্র, জুবিন নটিয়াল সহ বিনোদন জগতের তারকারা (Zubeen Garg)।

গায়ক জুবিন গর্গ-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেব। সোশাল মিডিয়ায় জুবিনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘তোমাকে খুব মিস করব ভাই। ভালো থেকো।’ শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও।ইনস্টা স্টোরিতে জুবিনের ছবি শেয়ার করে শোকবার্তা দিয়েছেন অভিনেতা। গায়কের মৃত্যু মেনে নিতে পারছেন গায়ক পাপন। জুবিনের প্রয়াণ পাপনের কাছে ভ্রাতৃবিয়োগসম। গায়কের মন্তব্য, ‘খুবই মর্মান্তিক! জুবিন, একপ্রজন্মের কণ্ঠস্বর! এত তাড়াতাড়ি চলে গেল। ভাষা হারিয়ে ফেলেছি। একজন বন্ধুকে হারিয়ে আমি বাকরুদ্ধ। ভাইকে হারালাম। এই বিরাট শূন্যতা পূর্ণ হওয়ান নয়। ওঁর আত্মার শান্তি কামনা করছি।’ জুবিনের মৃতিতে শোকস্তব্ধ সঙ্গীত পরিচালক প্রীতম। তিনি বলেন, “একটা দুর্ঘটনা জুবিনের প্রাণ কেড়ে নিল, এর থেকে ভয়াবহ এবং দুর্ভাগ্যজনক খবর হয় না। আমি এখনও মেনে নিতে পারছি না…। জুবিনের স্ত্রী গরিমা এবং ওঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা।” ‘শিব’ নাম করে সঙ্গীতশিল্পী জুবিন নটিয়ালের শোকবার্তা, ‘জুবিন তোমার গান চিরকাল আমাদের মনে প্রতিধ্বনিত হবে। একজন সত্যিকারের প্রতিভা খুব তাড়াতাড়ি চলে গেলেন। ওঁর পরিবারের প্রতি সমবেদনা।’ এক্স হ্যান্ডেলের পোস্টে ব়্যাপার বাদশা লিখেছেন, ‘জুবিন গর্গের সঙ্গে দেখা না হলেও ওঁর গান শুনেছি। ওঁর গল্প শুনেছি। কখনও ভাবিনি ওঁর মৃত্যুটা আমাকে এভাবে কষ্ট দেবে। শান্তিতে ঘুমোও জুবিনদা।’ গায়ককে হারিয়ে শোকস্তব্ধ অমল মালিক, বিশাল মিশ্রও (Zubeen Garg)।

স্কুবা ডাইভিং করতে গিয়েই মৃত্যু হয় গায়কে জুবিন গর্গ-এর। সূত্রের খবর, নর্থইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন। শুক্রবারই তাঁর প্রোগ্রাম ছিল। সোশাল মিডিয়ায় এই অনুষ্ঠান নিয়ে একাধিক পোস্টও করেন গায়ক। জানা যায় এর আগে স্কুবা ডাইভিং করতে নেমেছিলেন তিনি। সেখানেই দ্রুত অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপর তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। মৃত্যুর করলে ঢলে পড়েন জুবিন। মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। সবমিলিয়ে গায়কের মৃত্যুতে শোকের ছায়া গোটা সঙ্গীত মহলে (Zubeen Garg)।







