আবার কাসেমিরোকে দলে ফেরাতে উদ্যোগী আল নাসের টিম ম্যানেজমেন্ট
ইতিমধ্যে নাকি কাসেমিরোকে দলে ফেরাতে বিশেষ উদ্যোগী হয়ে উঠেছেন আল নাসের কর্তৃপক্ষ।
Truth Of Bengal: বর্তমানে ওল্ড ট্র্যাফোর্ডের দলের অন্যতম সদস্য তিনি। তাঁর সঙ্গে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চুক্তি শেষ হচ্ছে আগামী জুন মাসেই। তারপর ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরোর (Casemiro) সামনে খোলা রয়েছে দুটি পথ। একটি হল হয় তিনি থেকে যাবেন তাঁর পুরনো দলেই, নতুবা সৌদির ক্লাব আল নাসেরের মোটা অঙ্কের প্রস্তাব গ্রহণ করা।
আরও পড়ুনঃ Zubeen Garg: জুবিন গর্গকে হারিয়ে বাকরুদ্ধ সঙ্গীত জগৎ, শোক প্রকাশ দেব থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
সূত্রের খবর, ইতিমধ্যে নাকি কাসেমিরোকে দলে ফেরাতে বিশেষ উদ্যোগী হয়ে উঠেছেন আল নাসের কর্তৃপক্ষ। কেননা তাঁদের মূল উদ্দেশ্যই হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-কাসেমিরো জুটিকে কেন্দ্র করেই মধ্যপ্রাচ্যের ফুটবলে নতুন ইতিহাস রচনা করা। (Casemiro)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
যেহেতু বর্তমানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থা মোটেই ভাল নয়। নতুন মরসুমে এখনও পর্যন্ত দুই ম্যাচে হার, একটি ড্র আর মাত্র একটি জয় নিয়ে তারা লিগ টেবিলে ১৪তম স্থানে নেমে গিয়েছে। অবনমন আওতায় থেকে মাত্র এক পয়েন্ট দূরে থাকায় দলটি প্রবল চাপের মধ্যেও রয়েছে। (Casemiro)
এই পরিস্থিতিতে ইংল্যান্ডের সংবাদ মাধ্যম মনে করছে, এই পরিস্থিতিতে কাসেমিরোর ক্লাব ছাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কাসেমিরো কি সিদ্ধান্ত গ্রহণ করেন। (Casemiro)






