বিনোদন

ম্যাচ হতে পারে কিন্তু ছবি মুক্তি নয়, ‘সর্দারজি ৩’ নিয়ে ক্ষোভ দিলজিতের

দিলজিৎ একাধিক বার সাফাই দিয়েছিলেন ছবিটি নিয়ে এবং মুক্তি না পেলে কতটা আর্থিক ক্ষতি হবে, সেই আশঙ্কাও প্রকাশ করেছিলেন।

Truth Of Bengal: সম্প্রতি, ‘সর্দারজি ৩’ ছবিতে পাক অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে অভিনয় করে চরম বিতর্কে জড়িয়েছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ।(Diljit Dosanjh) পহেলগাওয়ে পাক সন্ত্রাসবাদীদের হাতে ভারতীয় পর্যটকদের হত্যা হওয়ার পর এই ছবিতে পাক অভিনেত্রী ভালো চোখে নেওয়া হয়নি, যার জেরে ছবিটিকে নিষিদ্ধ করা হয় ভারতবর্ষে। মালয়েশিয়ায় এক কনসার্টে এবার এই নিয়ে মুখ খুললেন গায়ক-অভিনেতা। বলা ভালো, তিনি একপ্রকার অসন্তোষ প্রকাশ করলেন।

আরও পড়ুনঃ Sonia Gandhi: প্যালেস্টাইনে মানবিক সংকট, মোদি সরকারের নীরবতা নিয়ে সরব সোনিয়া গান্ধী

দিলজিৎ দোসাঞ্ঝ(Diljit Dosanjh) বলেন, “অনেক উত্তর আছে আমার কাছে দেওয়ার মতো। কিন্তু চুপ করে রয়েছি আমি।” ভারতের পতাকাকে সম্মান জানিয়ে তিনি বলেন, “এটা আমার দেশের জাতীয় পতাকা, যা আমি সর্বদা সম্মান করি।” এর সঙ্গে ভারত-পাক ম্যাচ নিয়ে কটাক্ষের ভঙ্গিমায় তিনি বলেন, “এমন পরিস্থিতিতে ক্রিকেট ম্যাচ হতে পারে দুই দেশের মধ্যে। কিন্তু মুক্তি দেওয়া যায় না একটা ছবি। অথচ পহেলগাঁও হামলার অনেক আগেই আমার ছবির শুটিং শেষ হয়েছিল আর ক্রিকেট ম্যাচগুলি খেলা হচ্ছে বর্তমানে।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

প্রসঙ্গত, দিলজিৎ দোসাঞ্ঝের (Diljit Dosanjh) ‘সর্দারজি ৩’ ছবিটি ওভারসিজ মার্কেটে মুক্তি পেয়েছিল জুন মাসের ২৭ তারিখে। কিন্তু দেশের মাটিতে তা শিকার হয়েছিল বিতর্ক ও সমালোচনার। দিলজিৎ একাধিক বার সাফাই দিয়েছিলেন ছবিটি নিয়ে এবং মুক্তি না পেলে কতটা আর্থিক ক্ষতি হবে, সেই আশঙ্কাও প্রকাশ করেছিলেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। পহেলগাও হামলার পর বিষয়টি এতই স্পর্শকাতর ছিল যে ভারতবর্ষের মানুষ পাকিস্তানকে কোনভাবেই সহ্য করতে পারছিলেন না। চারিদিক থেকেই তাদের বয়কটের ডাক উঠছিল। এই ছবিটিও সেই কারণে নিষিদ্ধ করা হয়েছিল দেশের মাটিতে।

Related Articles