OMG! সুশান্ত সিংহের ঘনিষ্ঠ বন্ধু সন্দীপের সঙ্গে কার্তিকের সম্পর্কের প্রসঙ্গে একি বললেন সন্দীপ?
Sushants Friend Sandeep Said, Kartik Forget him After Being Successful On The Industry
The Truth Of Bengal: কিছুদিন যাবত অভিনেতা কার্তিক আরিয়ান যেন বি-টাউনের গসিপের টপিক থেকে একেবারেই বিরত থাকতে নারাজ। তাঁকে কখনোই দেখা যাচ্ছে ‘চান্দু চ্যাম্পিয়ন’র প্রচারে তো কখনও অভিনেতা মনের আনন্দে প্রিয় দল রিয়াল মাদ্রিদের সমর্থক হিসেবে পৌছে গিয়েছেন লন্ডনে UEFA চ্যাম্পিয়ন লিগের ফাইনাল ম্যাচ উপভোগ করবার জন্য। একের পর এক ছবি নিয়ে ব্যস্ত তিনি, সেখানেই প্রিয় বন্ধুকে ভুলেই গেছেন বলে দাবী করেছেন অভিনেতার প্রযোজক বন্ধু সন্দীপ সিংহ। তিনিই নাকি কার্তিক’কে ইন্ডাস্ট্রিতে বহু পরিচালক এবং প্রযোজকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন তাঁর ক্যারিয়ারের প্রথম দিকে।
এদিন তিনি জানিয়েছিলেন, ‘‘নিজের ছবি ‘সফেদ’-এর ঝলক কার্তিককে পাঠিয়েছিলাম। ও সেটা শেয়ার পর্যন্ত করেনি। হয়তো যখন ও তারকা হয়ে ওঠেনি, তখন বকাঝকা করেছিলাম। কিন্তু সেটা কি কেউ মনে রেখে দেয়? তখন কেন কিছু বলল না?’’ তাছাড়াও সন্দীপ এদিন বলেন, ” ও এসেছিল এক জন অভিনেতা হতে। কিন্তু এখন সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়। ও আসলে ভাল ছেলে। কিন্তু সাফল্য ওর মাথায় চড়ে বসেছে।’’
তাদের দুজনের মধ্যেকার ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং সেই সময়েই একে অপরের সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবিও পাঠিয়েছিলেন তিনি। সেগুলি দেখেও কখনোই কোনও প্রতিক্রিয়া জানাননি বলেই এদিন বলেন সন্দীপ। এর আগে প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গেও তার ভাল বন্ধু ছিলেন বলেই দাবি করেছিলেন সন্দীপ। সেই সময় তাকেও সুশান্তের মৃত্যুর জন্য বহু প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারণ তখন সুশান্তের পরিবারের কেউই তাঁকে চিনতেন না বলে জানিয়েছিলেন। সুশান্তের অনেক অনুরাগীরাও জানিয়েছিলেন, সন্দীপ পুরোটাই মিথ্যে কথা বলছেন। সেই নিয়েও একপ্রকার বিতর্ক তুঙ্গে উঠেছিল।






