বিনোদন

Srijit Mukherjee: প্রেম করছেন সৃজিত-সুস্মিতা! গুঞ্জন মুখ খুললেন দুই তারকা

যদিও এই প্রথম নয়, ইন্ডাস্ট্রিতে হামেশাই শোনা যায় পরিচালক অভিনেত্রী প্রেমের গুঞ্জন।

Truth of Bengal: টলিউডে প্রেমের গুঞ্জন। প্রেম করছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherjee) এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। বিগত কিছুদিন ধরে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। যদিও এই প্রথম নয়, ইন্ডাস্ট্রিতে হামেশাই শোনা যায় পরিচালক অভিনেত্রী প্রেমের গুঞ্জন। এবার সেই তালিকায় নবতম সংযোজন সৃজিত-সুস্মিতা! সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিতি তাদের প্রেমের গুঞ্জন বাড়িয়ে দিয়েছিল কয়েকগুণ। এবার চলতে থাকা সমস্ত গুঞ্জনে মুখ খুললেন সৃজিত-সুস্মিতা।

[আরও পড়ুনঃ July Rally: ২১শে জুলাই সভা: পথচলতি মানুষের সুবিধার্থে হেল্পলাইন নম্বর ঘোষণা কমিশনারের]

সম্প্রতি এই প্রেমের গুঞ্জন নিয়ে সৃজিত-সুস্মিতাকে প্রশ্ন করা হয়। তখন হাসিমুখে সুস্মিতার দিকে তাকিয়ে সৃজিত বলেন, “সুস্মিতা কী বলবে তুমি?” অভিনেত্রীও হাসিমুখেই উত্তর দিলেন, “আমরা দু’জনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে, খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গিয়েছি আমরা। এসব যারা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।” ( Srijit Mukherjee)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

পাশ থেকে সৃজিত জানালেন, ২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিল্যাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।” অর্থাৎ চলতে থাকা সব গুঞ্জনে জল ঢাললেন দুই তারকা। ( Srijit Mukherjee)

Related Articles