Sharda University: উত্তরপ্রদেশের কলেজে উদ্ধার ছাত্রীর মৃতদেহ, মিলেছে সুইসাইড নোটও
Second-year dental student found dead in Sharda University hostel; note alleges harassment by two faculty. Greater Noida police file FIR and make arrests. Second-year dental student found dead in Sharda University hostel; note alleges harassment by two faculty. Greater Noida police file FIR and make arrests.
Truth Of Bengal: দেবজিৎ মুখার্জি: ওড়িশার পর আরো এক বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে এলো ছাত্রী নির্যাতনের খবর। এবারের ঘটনাস্থল যোগিরাজ্য, ওরফে উত্তরপ্রদেশ। গ্রেটার নয়ডার শারদা বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হল এক ছাত্রীর দেহ(Sharda University)। শুধু দেহ নয়, পাওয়া গেল সুইসাইড নোটও, যাতে মানসিক নির্যাতনের অভিযোগের আঙুল তোলা হয়েছে ডেন্টাল বিভাগের এক শিক্ষক এবং শিক্ষিকার বিরুদ্ধে।
[আরও পড়ুন: July Rally: ২১শে জুলাই সভা: পথচলতি মানুষের সুবিধার্থে হেল্পলাইন নম্বর ঘোষণা কমিশনারের]
জানা গিয়েছে, মৃত ছাত্রী ডেন্টাল সার্জারি বিভাগের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ঘটনা জানাজানি হতেই রীতিমতো হইচই পড়ে যায় কলেজ চত্বরে। বিক্ষোভ দেখানো হয় পড়ুয়াদের তরফ থেকে(Sharda University)। শনিবার এই ব্যাপারে গ্রেটার নয়ডা পুলিশের অতিরিক্তি কমিশনার (এডিসিপি) সুধীর কুমার জানান, ‘‘খবর পাওয়ামাত্রই আমরা কলেজে যাই। ফরেনসিক দল ছিল আমাদের সঙ্গে। ছাত্রীর দেহের পাশাপাশি একটি সুইসাইড নোটও পেয়েছি আমরা, যাতে দুজন শিক্ষকের নাম ছিল। আমাদের তরফ থেকে এফআইআর করা হয়। যাদের নাম ছিল তাদের গ্রেফতার করা হয়েছে।”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কলেজের ছাত্রদের বিক্ষোভ নিয়ে এডিসিপি বলেন, “আমরা তাদের স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়েছি। কলেজের যেই পরিস্থিতি ছিল তখন, তা আমরা নিয়ন্ত্রণে এনেছি(Sharda University)। মৃত ছাত্রীর পরিবার খবর খবর পেয়েই সেখানে আসে। আমরা সহযোগিতা করেছি তাদের সঙ্গে। এছাড়া ফরেন্সিক নমুনাও সংগ্রহ করা হয়েছে।” এবার দেখার বিষয় যে ঘটনা তদন্ত করে আর কাদের নাম উঠে আসে। তবে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন ঘটনা মাঝেমধ্যেই ঘটা যে বেশ অস্বস্তিতে ফেলেছে গোটা গেরুয়া শিবিরকে, তা না বললেও চলে।






