দীর্ঘ অপেক্ষার অবসান! প্রথম সন্তানের বাবা-মা সোহিনী-শোভন
সন্তান জন্মের সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। নতুন সদস্যকে ‘আমাদের বীরপুরুষ’ বলে পরিচয় করিয়ে সকলের আশীর্বাদ চেয়েছেন তাঁরা।
Truth of Bengal: টলিউডে সুখবর। প্রথমবার মা হলেন অভিনেত্রী সোহিনী সরকার। রবিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও সদ্যোজাত—দু’জনেই সুস্থ বলে পরিবার সূত্রে খবর। সোহিনী ও শোভন গঙ্গোপাধ্যায়ের সংসার এবার দুই থেকে তিন।
View this post on Instagram
সন্তান জন্মের সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। নতুন সদস্যকে ‘আমাদের বীরপুরুষ’ বলে পরিচয় করিয়ে সকলের আশীর্বাদ চেয়েছেন তাঁরা। দীর্ঘ অপেক্ষার পর প্রথমবার বাবা-মা হওয়ায় দুই পরিবারেই এখন আনন্দের আবহ।
গত জুলাইয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে চলার খবর প্রকাশ্যে এনেছিলেন সোহিনী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও সিনেমার কাজ ও প্রচারে সক্রিয় ছিলেন অভিনেত্রী। সম্প্রতি হবু সন্তানের ডাকনাম নিয়েও মজার কথা জানিয়েছিলেন তিনি—ছেলে হলে শোভন নাকি তাকে ‘টুল’ বলে ডাকবেন। কয়েক দিন আগেও তিনি তৃতীয় ত্রৈমাসিকে ছিলেন এবং সন্তানের আগমনের অপেক্ষায় ছিলেন।





