ফের বড়পর্দায় আসছে অমর সঙ্গী, চরিত্রে বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার
Amar Sangee is coming to the big screen again, with Vikram Chatterjee and Sohini Sarkar in the role
Truth Of Bengal : অমর সঙ্গী নামটা শুনলেই আজও বাঙালির মনে ভেসে ওঠে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মুখ। এবার সেই একই নামের ছবি আসছে একেবারে অন্য ধাঁচের গল্প নিয়ে। প্রেমের সঙ্গে সেখানে মিশে যাবে ভূতের ভয়, আবার থাকবে কমেডিও। আর এই ভৌতিক-কমেডি ছবির হাত ধরে নতুন জুটি পেতে চলেছে টলিউড। এই প্রথমবার কোনও ছবিতে জুটি বাঁধতে চলেছেন বাংলার দুই দাপুটে অভিনেতা অভিনেত্রী , বিক্রম চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকার।
পরিচালক দিব্য চট্টোপাধ্যায় তাঁর এই ছবি প্রসঙ্গে জানিয়েছেন, ‘অমর সঙ্গী একটি মিষ্টি, মজাদার প্রেমের গল্প। দুটি মানুষের প্রেম, খুনসুটি, সম্পর্ক, সম্পর্কের জটিলতা এবং জীবনের স্বাভাবিক বহমানতা এই সব নিয়ে ছবি অমর সঙ্গী। বিক্রম, সোহিনীর সঙ্গে আমার বহুদিনের পরিচিতি। বিক্রম চট্টোপাধ্যায়ের কথায়, ‘অমর সঙ্গীতে কাজ করার কারণ হল স্ক্রিপ্ট। এইরকম মজাদার এবং বিনোদনমূলক বিষয় নিয়ে কাজ করতে পারা নিশ্চয় আনন্দের। আমার কেরিয়ারে যেমন শেষ পাতার মতো বিষয়ধর্মী সিনেমা আছে, তেমন অ্যাকশন ফিল্ম পারিয়াও আছে। কিন্তু অমর সঙ্গী যে কারণে আলাদা সেটা হল, এটি একটি হরর রোম্যান্টিক কমেডি।’
সোহিনী জানিয়েছেন তাঁর অমর সঙ্গী ছবিটির স্ক্রিপ্ট ভালো লেগেছিল বলেই তিনি এই ছবিতে কাজ করতে রাজি হয়েছেন। অনেকদিন পর রোম্যান্টিক ছবিতে কাজ করে তাঁর ভালো লেগেছে বলে জানালেন তিনি।






