বিনোদন

Rhea Chakraborty: মাত্র এক বছরে ৪০ কোটি টাকা আয়, সম্পূর্ণ নতুন পরিচয়ে কোটিপতি রিয়া

কঠিন সময় পেরিয়ে রিয়া এখন সম্পূর্ণ নতুন পরিচয়ে কোটি কোটি টাকার মালিক। মাত্র এক বছরেই তাঁর আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি টাকা!

Truth of Bengal: একসময় বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন রিয়া চক্রবর্তী। কিন্তু ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সুশান্তের প্রেমিকা হওয়ার সূত্রেই তাঁকে মাদক-চক্রে জড়ানো এবং ‘গোল্ডডিগার’ তকমা নিয়ে জেলের ঘানি টানতে হয়েছিল। সেই কঠিন সময় পেরিয়ে রিয়া এখন সম্পূর্ণ নতুন পরিচয়ে কোটি কোটি টাকার মালিক। মাত্র এক বছরেই তাঁর আয় দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি টাকা!

সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী তাঁর জীবনের এই দ্বিতীয় অধ্যায়ের কথা জানিয়েছেন। যে অধ্যায়ে তিনি আর অভিনেত্রী নন, বরং একজন সফল পোশাক ব্যবসায়ী। সুশান্তের মৃত্যুর পর কঠিন সময়ের কথা উল্লেখ করে রিয়া জানান, তিনি মারাত্মক ভেঙে পড়েছিলেন এবং ভেবেছিলেন সব শেষ হয়ে গেছে। কিন্তু তখনই তিনি সিদ্ধান্ত নেন যে আর যাই হোক, তিনি সিনেমায় ফিরবেন না। জীবন নতুন করে শুরু করার উদ্দেশ্যেই তিনি পোশাক ব্যবসায় পা রাখেন এবং নিজের ব্র্যান্ডের নাম দেন ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ (Chapter 2 Drip)। এই পোশাক ব্র্যান্ড থেকেই গত এক বছরে রিয়া প্রায় ৪০ কোটি টাকা আয় করেছেন।

তবে শুধু পোশাকের ব্যবসাই নয়, রিয়া একটি জনপ্রিয় পডকাস্টও সঞ্চালনা করেন, যেখানে বলিউডের নামকরা তারকারা অতিথি হয়ে আসেন। এই পডকাস্ট থেকেও তাঁর ভালো আয় হয়। এমনকি, পডকাস্টের মাধ্যমেই তিনি কৌশলে তাঁর পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’-এর প্রচারও সেরে নেন। রিয়া জানান, মধ্যবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখেই এই ব্র্যান্ডের পোশাকের দাম ঠিক করা হয়েছে। অনলাইনে বিক্রির পাশাপাশি মুম্বইয়ে ‘চ্যাপ্টার ২ ড্রিপ’-এর একটি স্টোরও রয়েছে।

Related Articles