খেলা

এক সিরিজেই বাজিমাত! ফের আইসিসি র‍্যাঙ্কিং-এ ২ নম্বরে কোহলি

টানা দুই ওয়ানডে সিরিজে এই পারফরম্যান্সের জেরে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন তিনি।

kohli-ranking-surge-icc-no-2-after-302-runsTruth Of Bengal: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। আর তাতেই তিনি আইসিসি-র ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ফের দ্বিতীয় স্থানে উঠে এলেন। তিন ম্যাচের সিরিজে জোড়া শতরান ও একটি অর্ধশতরানের সুবাদে দু’ধাপ এগিয়ে গেলেন বিরাট কোহলি। সিংহাসনে অবশ্য এখনও রয়েছেন রোহিত শর্মা।রাঁচিতে ১৩৫, রায়পুরে ১০২ এবং বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫—দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ওয়ানডেতে কোহলির মোট রান ৩০২। সিরিজে তাঁর গড় ছিল ১০০-র উপরে। টানা দুই ওয়ানডে সিরিজে এই পারফরম্যান্সের জেরে ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ হন তিনি।

বর্তমানে আইসিসি র‍্যাঙ্কিংয়ে রোহিতের রেটিং পয়েন্ট ৭৮১, কোহলির ৭৭৩। দুই ভারতীয় তারকার মধ্যে ব্যবধান মাত্র ৮ পয়েন্ট। এরপরেই আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল (৭৬৬) ও আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪)। চোটের কারণে সিরিজে খেলতে না পারলেও শুভমান গিল ৭২৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রায় আড়াই বছর পর সেঞ্চুরি করে বাবর আজম ৭২২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। এরপর যথাক্রমে আয়ারল্যান্ডের হ্যারি টেক্টর (৭০৮) এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ (৭০১)। এক ধাপ উন্নতি করে ৬৯০ পয়েন্ট নিয়ে দশে উঠে এসেছেন শ্রীলঙ্কার চরিথ আসালঙ্কা। চোটে মাঠের বাইরে থেকেও শ্রেয়স আইয়ার ৬৫৯ পয়েন্ট নিয়ে প্রথম ১০-এ রয়েছেন। এই তালিকা থেকে ছিটকে গিয়েছেন কেএল রাহুল, বর্তমানে তিনি ১২ নম্বরে।

বোলিং বিভাগেও ভারতের প্রাধান্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচে ৯ উইকেট নিয়ে তিন ধাপ উন্নতি করে তিন নম্বরে উঠেছেন কুলদীপ যাদব । শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান এবং দ্বিতীয় স্থানে ইংল্যান্ডের জোফ্রা আর্চার।অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই। এরপর রয়েছে যথাক্রমে সিকান্দার রাজা, মহম্মদ নবি এবং বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।দুরন্ত ফর্মে ভারতীয় ক্রিকেটের রো–কো” জুটি ফের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দাপট দেখাচ্ছে।

Related Articles