সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে তৃতীয় বিয়ে কাঞ্চনের, ঘর বাধলেন শ্রীময়ী
Kanchan's third marriage, leaving behind all the criticism, Srimayi built a house

The Truth Of Bengal: টলিউডে ফের বিয়ের সানাই। ২ মার্চ সন্ধ্যায় দুই পরিবার ও আত্মীয়দের উপস্থিতিতে সাত পাকে বাধা পড়লেন কাঞ্চন-শ্রীময়ী। সমস্ত সমালোচনাকে পেছনে ফেলে নতুন মানুষের সাথে পথচলা শুরু করলেন শ্রীময়ী চট্টরাজ। তাদের বিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।
View this post on Instagram
একটি ভিডিও বেশ সমাজ মাধ্যমে ঘোরাঘুরি করছে। যেখানে দেখা যাচ্ছে নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পাবেন জেনে বিয়ে চলাকালীন আনন্দে আত্মহারা হয়ে কাঞ্চনের দিকে তাকিয়ে আপন মনে গান গাইছেন শ্রীময়ী। অভিনেত্রী গেয়ে ওঠেন, ” চোখে চোখে এত কথা…..”। অন্যদিকে কাঞ্চন ব্যস্ত বিয়ের মন্ত্র উচ্চারণে। অভিনেত্রী তার সাথে হবু বরকে গাইতে বললে কাঞ্চন লজ্জায় গান গাইতে না পারায়। তৎক্ষণাৎ অভিনেত্রী চিৎকার করে বলে ওঠেন, “এ কাঞ্চন ফ্লপ। একেবারেই সুপার ফ্লপ”।
View this post on Instagram
দক্ষিণ কলকাতার এটি বিখ্যাত ক্লাবে তাদের বিয়ের আসরে বসেছিল চাঁদের হাট। নব দম্পতিকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন বহু তারকারা। হবু বধুর পরনে ছিল টুকটুকে লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়না, গলায় আকন্দ ফুলের মালা ও শোলার মুকুট। অন্যদিকে কাঞ্চনের পরনে ছিল লাল পেড়ে সাদা ধুতি পাঞ্জাবি। সমস্ত আচার মেনে একেবারে রাজকীয়ভাবে চার হাত এক হল কাঞ্চন-শ্রীময়ীর। বিয়ের মেনুতে ছিল নানা পদের সমাহার।
View this post on Instagram
FREE ACCESS






