বিনোদন

সুইমিং পুলে হট কাঞ্চন-শ্রীময়ী, ছবি পোস্ট করতেই ভাইরাল

Hot Kanchan-Shrimayi in the swimming pool, viral as soon as the picture is posted

The Truth Of Bengal : বিয়ের পর কেটেছে বেশ কয়েকটা  মাস  । তবে এবার নতুন বউকে নিয়ে নিভৃতে নিরালায় কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক।  মালদ্বীপে একান্তে দুজন দুজনকে সময় দিচ্ছেন । তাদের কাটানো মধুর মুহূর্ত এখন সোশ্যাল  মিডিয়ায় ভাইরাল। এর মাঝে এই দুই তারকা অভিনেতা অভিনেত্রী কী করছেন তাও জানতে আগ্রহ রয়েছে অনুরাগীদের । জানাচ্ছেন ও তারা । সোশ্যাল সাইটে পোষ্ট করছেন শ্রীময়ী ।  মুচমুচে খবরের মতো তাদের দিকে নজর অনুরাগীদের । তারা কোথায় গেলেন তা নিয়ে বেশ আগ্রহ রয়েছে সকলের মধ্যে।   এদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। নতুন বরকে নিয়ে নানান পোজে অবতীর্ণ হয়েছেন তিনি । তবে তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো তার বিকিনি পরা ছবি। হোটেলের ঘর সংলগ্ন পুলের জলের কাছে বসে লাল বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। নীল জল –  লাল বিকিনিকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী । আবার কখনো  শ্রীময়ী কাঞ্চনের সঙ্গে  পুলের জলে নেমে স্নান করছেন যা ভাইরাল ।

নীলাভ পরিবেশে অভিনেত্রী আরো আকর্ষণীয় হয়ে উঠেছেন । আবার হোটেলের ঘরে বিছানার উপর লাল ফুল দিয়ে সাজানো। আর এই ছবিগুলো দেখে হাজারো কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চনের থেকে এখানে উপহার পেয়ে ভীষণ খুশি শ্রীময়ী । উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ের সারেন শ্রীময়ী কাঞ্চন।  তারপর মার্চে সামাজিক মতে বিয়ে করেন তারা মধুচন্দ্রিমা যাবেন বলে মনস্থির করে রেখেছিলেন আগে। আর এবার সোজা চলে গেলেন নিভৃতে নিরালায়।

Related Articles