বিনোদন

চলতি মাসেই ইশা সাহার নতুন ওয়েব সিরিজ শুটিং শুরু

Ishaa saha upcoming web serise

The Truth of Bengal: ওটিটির পর্দায় দারুণ ভাবে সফল হয়েছে ইশা সাহা। ‘ইন্দু ২’ মুক্তি পাবার পর অনেক দিন হয়ে গেল তাঁকে পর্দায় দেখেননি দর্শক। অনেকের মনেই প্রশ্ন, তাহলে কবে আসবে ইশার নতুন ওয়েব সিরিজ? পাওয়া গেল নতুন খবর। বেশ কিছুদিনের ছুটি কাটিয়ে আবার হইচই-এর নতুন সিরিজ়ের কাজ শুরু করেছেন নায়িকা।

যদিও আনুষ্ঠানিক ভাবে নতুন সিরিজ় ঘোষণা এখনও হয়নি। শোনা যাছে,পরিচালক অভ্রজিৎ  সেনের নতুন সিরিজ়ে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এই সিরিজ়ে ইশা ছাড়াও দেখা যাবে স্বস্তিকা দত্ত কেও। সিরিজ়ে সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে স্বস্তিকাকেও। অভ্রজিতের আগের সিরিজ় ‘ডাকঘর’ বেশ হইচই ফেলে দিয়েছিল দর্শক মহলে।

নতুন সিরিজ়ে ইশার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে? তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, এ বারেও থাকবে বেশ অনেকগুলো চমক।  ইশা আর স্বস্তিকার নতুন সিরিজ়ের নাম নাকি ‘সম্পর্ক’। দুই নায়িকার সম্পর্কের গল্পই কি দেখা যাবে এই সিরিজে, তা নিশ্চিত এখনও জানা যায়নি। তবে চলতি মাসেই নাকি শুরু হবে নতুন সিরিজ়ের শুটিং।

Related Articles