বিনোদন

মহিলা বাহিনীর বিশ্বকাপ জয়ে কতটা খুশি? জানালেন বলিউডের ‘গ্ল্যাম কুইন’রা

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ, সকলেই শুভেচ্ছা জানান।

Truth Of Bengal: রবিবার রাতে ১৩০ কোটি ভারতবাসীর মুখে হাসি ফোটায় ভারতের মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবার বিশ্বকাপ নিজেদের ঝুলিতে তুলল তারা। এদিন ব্যাটিং ও বোলিং, দুই বিভাগেই তাঁরা এগিয়ে ছিলেন প্রোটিয়া মহিলা ক্রিকেটারদের থেকে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ, সকলেই শুভেচ্ছা জানান। বাদ যাননি বলিউডের ‘বিউটি কুইনরা’ও। সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর থেকে শুরু করে আরও অনেকে এই সংক্রান্ত পোস্ট করেন।

ভিনদেশে বসে নিজের দেশের জয়ের জন্য প্রার্থনা করে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। জয়ের পর সমাজমাধ্যম থেকে তিনি একটি পোস্ট করেন, যাতে লেখা, “সারাজীবন নায়কদের দেখেছে নীল পোশাকে। আজ আমি তাঁদেরই দেখলাম মেয়েদের রূপে।” অনুষ্কা শর্মা জয়ের মুহূর্ত শেয়ার করে লিখলেন, “আমাদের চ্যাম্পিয়নরা। কী নিদারুণ মুহূর্ত জয়ের।” মাধুরী দীক্ষিতের বক্তব্য, “গর্ব ও অনুপ্রেরণার মুহূর্ত গোটা দেশের জন্য। আরও শক্তি কামনা করলাম দেশের মহিলা ক্রিকেট বাহিনীর জন্য।”

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

ভারতীয় মহিলা ক্রিকেটের এই জয়ের জন্য কতটা খুশি ও গর্বিত, তা তুলে ধরেন করিনা কাপুর ও সুস্মিতা সেনও। বেবো (করিনা কাপুর) বলছেন, “কিছুতেই থামছে না আনন্দের চোটে এই চোখের জল।” সুস্মিতা সেনের বক্তব্য, “শুভেচ্ছা নীল জার্সির নারীবাহিনীকে। এক অসাধারণ ফাইনাল। জল চলে এলো চোখে।” অবস্থান জানিয়েছেন শ্রদ্ধা কাপুরও। তিনি বলছেন, “যুগযুগ ধরে বাবা-মার থেকে শুধু ৮৩ সালের বিশ্বকাপ জয়ের কথা শুনেছি। কিন্তু এই গর্বের মুহূর্ত উপহার দেওয়ার জন্য আমাদের মহিলা ক্রিকেট বাহিনীকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই জয় এক উদাহরণ প্রজন্মের জন্য।”

Related Articles