বিশ্বকাপ জয়ের সুবাদে ৫১ কোটি টাকা হরমনপ্রীতদের আর্থিক পুরস্কারের ঘোষণা বোর্ডের
শুধু হরমনপ্রীত বাহিনীই নয়, এই আর্থিক পুরস্কারের অংশ হবেন দলের সাপোর্ট স্টাফরাও।
Truth Of Bengal: গত রবিবার দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মহিলা বিশ্বকাপে প্রথমবারের জন্য ট্রফি জয় করেছে উইমেন ব্লুজরা। হরমনপ্রীত-স্মৃতিদের এমন সাফল্যের পর বিশাল পরিমাণ আর্থিক পুরস্কার গোটা দলকে দেওয়া হবে বলে ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কাছে ঘোষণা করেছেন বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সইকিয়া। সেই টাকার পরিমান ৫১ কোটি টাকা। শুধু হরমনপ্রীত বাহিনীই নয়, এই আর্থিক পুরস্কারের অংশ হবেন দলের সাপোর্ট স্টাফরাও।
প্রসঙ্গত, গত দুই বছর আগে ভারতের মাঠে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ জিতে টিম অস্ট্রেলিয়া যত আর্থিক পেয়েছিল তার থেকে এবার বেশি আর্থিক পুরস্কার পাচ্ছে সদ্য ভারতীয় মহিলা দল। আইসিসির পক্ষ থেকে বিশ্বকাপ জেতার পুরস্কার হিসেবে আইসিসির পক্ষ থেকে ভারতীয় দলকে দেওয়া হয়েছে ৩৭.৩ কেটি টাকা। অর্থ্যাৎ ২০২২-র বিশ্বকাপের থেকে এবারের আর্থিক পুরস্কারের মূল্য বৃদ্ধি পেয়েছে ২৩৯ শতাংশ। গত বিশ্বকাপে এই আর্থিক পুরস্কারের মূল্য ছিল ১১ কোটি টাকা।
চ্যাম্পিয়ন দলের পাশাপাশি আর্থিক পুরস্কার মূল্য বৃদ্ধি পেয়েছে রানার্স দলেরও। গত বিশ্বকাপের থেকে ২৭৩ শতাংশ অর্থ বেশি পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০২২-র বিশ্বকাপে রানার্স দল পেয়েছিল ৫ কোটি টাকা। এবং সেমিফাইনালে অংশগ্রহণকারী দুই দল পেয়েছে ৯.৩ কোটি টাকা করে। যাও গত বিশ্বকাপের থেকে অনেকটাই বেশি। গত বিশ্বকাপে ছিল ২.৫ কোটি টাকা।
এবারের বিশ্বকাপে মোট আর্থিক পুরস্কার মূল্য ১২৩ কোটি টাকা। যা গত বিশ্বকাপের থেকে চার গুণ বেশি। গত বিশ্বকাপে আর্থিক পুরস্কারের মূল্য ছিল ২৯ কোটি টাকা। উল্লেখ্য, এবারই প্রথম ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা পুরুষ ও মহিলা সমান পুরস্কার মূল্য চালু করার সিদ্ধান্ত নিয়েছে।






