বিনোদন

Govinda Salman: রুপোলি পর্দায় ‘হিরো নাম্বার ওয়ান’ গোবিন্দার কামব্যাক! দীর্ঘ ১৭ বছর পর সঙ্গী হচ্ছেন সলমন খান

আর তাঁর এই প্রত্যাবর্তনে তাঁকে সঙ্গ দিতে পারেন পুরোনো জনপ্রিয় জুটি, অভিনেতা সলমন খান।

Truth of Bengal: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রুপোলি পর্দায় ফিরতে চলেছেন বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’ গোবিন্দা। আর তাঁর এই প্রত্যাবর্তনে তাঁকে সঙ্গ দিতে পারেন পুরোনো জনপ্রিয় জুটি, অভিনেতা সলমন খান। এই দুই তারকাকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরা (Govinda Salman)।

সূত্রের খবর অনুযায়ী, দুই দশকেরও বেশি সময় পর সলমন খান এবং গোবিন্দা একটি নতুন প্রজেক্টের জন্য কাজ শুরু করেছেন। যদিও এই ছবিটি এখনও আলোচনার প্রাথমিক স্তরে রয়েছে এবং ছবির নামও ঠিক হয়নি। তবে এক সময়ের ব্লকবাস্টার জুটি হিসেবে পরিচিত এই দুই অভিনেতার একসঙ্গে ফিরে আসা বলিউডে বড় ধরনের চমক দেবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, গোবিন্দা এবং সলমন খান শেষবার একসঙ্গে কাজ করেছিলেন ২০০৭ সালে ডেভিড ধাওয়ানের জনপ্রিয় ছবি ‘পার্টনার’-এ। তাঁদের কমিক টাইমিং এবং অনস্ক্রিন রসায়ন বরাবরই দর্শকদের মধ্যে দারুণ প্রশংসিত হয়েছে (Govinda Salman)।

এই জুটির ফিরে আসার গুঞ্জন আরও জোরালো হয়েছে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজার মন্তব্যে। তিনি জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সলমন খানের সঙ্গে গোবিন্দার কাজের ইঙ্গিত দিয়েছিলেন। এরপর গোবিন্দা নিজেও সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে জল্পনা বাড়িয়েছেন। ফিল্ম সিটি থেকে নিজের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘নতুন শুরুর জন্য প্রস্তুত।’

বর্তমানে সলমন খান তাঁর আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ নিয়ে ব্যস্ত রয়েছেন। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তাঁকে একজন সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। সলমন সম্প্রতি লাদাখে ছবিটির শুটিং শেষ করেছেন। এই সিনেমার কাজ কিছুটা এগিয়ে যাওয়ার পরই ‘ভাইজান’ গোবিন্দার সঙ্গে নতুন কাজের খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন কি না, এখন সেটাই দেখার বিষয়। ভক্তেরা অধীর আগ্রহে এই সুপারহিট জুটির কামব্যাকের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন (Govinda Salman)।

Related Articles