বিনোদন

জনতার মাঝে চা-ওয়ালি কঙ্গনা

Cha-wali Kangana in the crowd

The Truth Of Bengal :  রাজনীতির মঞ্চে বলিউড তারকাদের মধ্যে নয়া সংযোজন কঙ্গনা রানাওয়াত। আসন্ন লোকসভা নির্বাচনে কঙ্গনা বিজেপির টিকিটে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়ছেন। এই মুহুর্তে ভোটের প্রচারে ভীষণ ব্যস্ত বলিউড কুইন। সম্প্রতি ভোটের প্রচারে জনসংযোগ করতে দেখা গেল তাঁকে। এর জন্য সকলকে চা পরিবেশন করলেন তিনি।

এমনকি মঙ্গলবার হিমাচল প্রদেশের শিববাদরে দলীয় কর্মীদের নিয়ে মাটিতে বসে ভাত খেতেও দেখা গেল তাঁকে। এই মুহুর্তে হাতে সেরকম কাজ নেই বললেই চলে। ফলে, খবরের শিরোনামে থাকতে ভোট প্রচারকেই হাতিয়ার করেছেন কঙ্গনা রানাওয়াত এখন এমনটাই মনে করছে টিনসেল টাউন

 

Related Articles