Jio Glasses: এবার মন বুঝবে চশমা! অত্যাধুনিক এআই নির্ভর JioFrames আনল জিও
এটি একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়্যারেবল প্ল্যাটফর্ম এবং ইকোসিস্টেম, যা বিশেষভাবে ভারতের ক্রেতাদের কথা ভেবে তৈরি করা হয়েছে।
Truth of Bengal: এবার চশমাও বুঝে ফেলবে আপনার মনের কথা। Reliance Industries Limited (RIL) তাদের ৪৮তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে নয়া JioFrames AI Smart Glasses পেশ করেছে। এটি একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর ওয়্যারেবল প্ল্যাটফর্ম এবং ইকোসিস্টেম, যা বিশেষভাবে ভারতের ক্রেতাদের কথা ভেবে তৈরি করা হয়েছে। Jio এর ভয়েজ AI নির্ভর এই চশমা ব্যবহারকারীদের পছন্দের ভাষায় কথা বলতে, অন্যের কথা বুঝতে সক্ষম (Jio Glasses)।
আরও পড়ুনঃ Love & War: বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং হবে বিদেশে, কবে মুক্তি পাবে ছবি?
JioFrames চশমার সাহায্যে কল করা, রিসিভ করা, এইচডি কোয়ালিটির ফটো ও ভিডিও তোলা যায় এবং মিউজিক স্ট্রিমিং করা যায়। এর সঙ্গে এটি ইনস্ট্যান্ট লাইভ স্ট্রিমিং সাপোর্ট করে। এর ফলে ব্যবহারকারীরা সরাসরি তাঁদের স্যোশাল মিডিয়া প্রোফাইলে কন্টেন্ট শেয়ার করতে পারবেন। বেড়ানো থেকে শুরু করে শপিং বা দৈনন্দিন কথাবার্তা, এই চশমার রিয়েল টাইম ট্রান্সলেট ফিচার সমস্ত ভারতীয় ভাষার ক্ষেত্রে যথেষ্ট উপযোগী (Jio Glasses)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
এতে বিল্ট ইন AI অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যা টাস্ক, রিমাইন্ডার ও মিটিং ম্যানেজ করার পাশাপাশি পড়াশোনার সময় কন্টেন্ট পড়তে এবং প্রশ্নের উত্তর দিতে পারে। তবে সংস্থার তরফে এই চশমার দাম ও বিক্রি সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি (Jio Glasses)।






