Toofan: গোটা বাংলাদেশ জুড়ে এখন ‘তুফান’ ঝড়! দ্রুত এপার বাংলায়ও মুক্তির সম্ভাবনা
All over Bangladesh now 'Tufan' storm! The possibility of liberation of Bengal is soon over

The Truth Of Bengal: মুক্তির পর থেকেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে রীতিমত ঝড় তুলেছে শাকিব খানের ‘তুফান’। ঢাকাসহ সারাদেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। মুক্তির দিন থেকে শুরু করে এখন পর্যন্ত ছবিটি গড়ছে একের পর এক রেকর্ড। মুক্তির ৬ নম্বর দিনেও প্রেক্ষাগৃহে হাউজফুল ‘তুফান’। ছবি দেখার জন্য ঢাকার বেশ কিছু প্রেক্ষাগৃহে বিক্ষোভও দেখিয়েছেন দর্শক।
ইদের দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাকিব খান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি ‘তুফান’। নির্মাতারা দর্শকদের এই ভালোবাসা দেখে ছবিটি দ্রুত এপার বাংলায় রিলিজ় করতে চাইছেন। দর্শক চাহিদা বাড়ার সঙ্গে হল মালিকরা পাল্লা দিয়ে বাড়িয়েছেন প্রদর্শনী। সব কিছুর মাঝে দর্শকদের আগ্রহ এখন ‘তুফান’ এর আয় নিয়ে। এই প্রথম শাকিব-মিমি জুটি বড় পর্দায়।
যদিও সিনেমাটির আয় কত এই নিয়ে এখনও কোনো অফিশিয়াল তথ্য দেয়নি ‘তুফান’ কর্তৃপক্ষ। ছবি মুক্তির পর গত তিন দিনে ঢালিউডের বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে ‘তুফান’। ছবির গান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে। সেইসঙ্গে গানের উষ্ণতায় ঝড় তুলেছেন মিমি। সূত্রের খবর, আগামী ২৮ জুন ভারতে মুক্তি পেতে পারে ‘তুফান’। তবে এপ্রসঙ্গে এখনও প্রযোজনা সংস্থার তরফে কোনও ঘোষণা করা হয়নি।






