বাড়ি ছাড়লেন বিগবি-র নাতনি! নব্যার প্রেমে টানাপোড়েন

বলিউডের বড় পরিবার বচ্চন পরিবারে চলছে নানা টানাপোড়েন। একদিকে দাদুর বাড়িতে মামা-মামি অর্থাৎ অভিষেক-ঐশ্বর্যর মধ্যে তুমুল অশান্তি। আরেক দিকে প্রেমিকের সঙ্গে সময় কাটাতে রাতারাতি ঘর ছাড়লেন বিগ বির নাতনি নব্য়া নভেলি নন্দা।
বলিউডে বহুদিন ধরেই গুঞ্জন রয়েছে, যে সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে নাকি প্রেম করছেন নব্যা নভেলি। সম্প্রতি এই গুঞ্জন আরও জোরালো হয়, যখন গোয়া থেকে একসঙ্গে ফিরে আসেন এই জুটি। এমনকী, গোয়া থেকে ফিরে মুম্বইয়ে এসেও একসঙ্গেই দেখা যায় তাদের।
বলিউড সূত্রে খবর, সিদ্ধান্তের সঙ্গে নাকি পাকাপাকি ভাবে থাকতে ঘর ছেড়েছেন নব্য়া। শোনা যাচ্ছে, গোয়াতে একসঙ্গে সময় কাটানোর সময় নাকি একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন দুজনে। আর এবার মুম্বইয়ে ফিরে নব্যা নাকি বাড়িতেই ফেরেননি।
নব্যার মা শ্বেতা বচ্চন নন্দা নাকি সিদ্ধান্তের সঙ্গে দেখা করেই মেয়ের সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন। তবে, নব্যার বাবা নিখিল নন্দা নাকি এই সিদ্ধান্তে খুবই বিরক্ত। তিনি নাকি সিদ্ধান্তকে চান না তার মেয়ের জীবনে।






