অফবিট

চলন্ত ট্রেন থেকে নাবালিকার ফোন ছিনতাই, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

A minor's phone stolen from a moving train, viral video on social media

Truth Of Bengal: চলন্ত দূরপাল্লার ট্রেন থেকেই নাবালিকা শিশুর হাত থেকে মোবাইল ছিনতাই। চলন্ত অবস্থাতেই ট্রেনটির জানলা থেকেই জানলার ধারে বসে থাকা শিশুর হাত থেকে ফোন ছিনতাই করে চম্পট দেয় এক ব্যক্তি। ঘটনার মুহুর্তের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ছিনতাইয়ের ভিডিয়োটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নাবালিকা একটি ট্রেনের জানালার সিটে বসে মোবাইল ফোনে গেম খেলছে। হঠাৎই ট্রেনের জানালায় একজন লোক এসে রীতিমতো ঝুলন্ত অবস্থাতেই মেয়েটির হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাচ্চা মেয়েটি তাঁকে বাধা দেওয়ার চেষ্টাও করেন অনেক। তবে ওই যুবকের শক্তির কাছে হার মানতে হয় তাঁকে। ফোনটি ছিনিয়ে নিয়ে সেখান থেকে চম্পট দেয় ব্যাক্তিটি।

এই পুরো ঘটনাটি ট্রেনে উপস্থিত অপর এক ব্যক্তি রেকর্ড করেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে একটি সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে। ঘটনাটি কখন এবং কোথায় ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। রেলওয়ে পুলিশ এই বিষয়ে কোনওরকম অভিযোগ দায়ের করেছে কিনা তাও স্পষ্ট নয়। তবে ভাইরাল এই ভিডিওটি দেখে বর্তমানে ট্রেনে ডাকাতির মতো ঘটনা বৃদ্ধি পাওয়া নিয়ে নিত্যযাত্রীদের মধ্যে আরও ভয় ধরাচ্ছে।

কেউ কেউ দাবি করেছেন যে ভিডিওটি স্ক্রিপ্ট করা এবং ভিডিওতে থাকা ব্যক্তিটি মেয়েটির আত্মীয়। এই ভিডিওটির সত্যতা যাচাই করে নি আমাদের পোর্টাল।

Related Articles