সুইমিং পুলে হট কাঞ্চন-শ্রীময়ী, ছবি পোস্ট করতেই ভাইরাল
Hot Kanchan-Shrimayi in the swimming pool, viral as soon as the picture is posted

The Truth Of Bengal : বিয়ের পর কেটেছে বেশ কয়েকটা মাস । তবে এবার নতুন বউকে নিয়ে নিভৃতে নিরালায় কাটাচ্ছেন কাঞ্চন মল্লিক। মালদ্বীপে একান্তে দুজন দুজনকে সময় দিচ্ছেন । তাদের কাটানো মধুর মুহূর্ত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর মাঝে এই দুই তারকা অভিনেতা অভিনেত্রী কী করছেন তাও জানতে আগ্রহ রয়েছে অনুরাগীদের । জানাচ্ছেন ও তারা । সোশ্যাল সাইটে পোষ্ট করছেন শ্রীময়ী । মুচমুচে খবরের মতো তাদের দিকে নজর অনুরাগীদের । তারা কোথায় গেলেন তা নিয়ে বেশ আগ্রহ রয়েছে সকলের মধ্যে। এদিকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। নতুন বরকে নিয়ে নানান পোজে অবতীর্ণ হয়েছেন তিনি । তবে তার মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো তার বিকিনি পরা ছবি। হোটেলের ঘর সংলগ্ন পুলের জলের কাছে বসে লাল বিকিনিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। নীল জল – লাল বিকিনিকে উষ্ণতা ছড়াচ্ছেন শ্রীময়ী । আবার কখনো শ্রীময়ী কাঞ্চনের সঙ্গে পুলের জলে নেমে স্নান করছেন যা ভাইরাল ।
নীলাভ পরিবেশে অভিনেত্রী আরো আকর্ষণীয় হয়ে উঠেছেন । আবার হোটেলের ঘরে বিছানার উপর লাল ফুল দিয়ে সাজানো। আর এই ছবিগুলো দেখে হাজারো কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চনের থেকে এখানে উপহার পেয়ে ভীষণ খুশি শ্রীময়ী । উল্লেখ্য চলতি বছরের ফেব্রুয়ারিতে আইনি বিয়ের সারেন শ্রীময়ী কাঞ্চন। তারপর মার্চে সামাজিক মতে বিয়ে করেন তারা মধুচন্দ্রিমা যাবেন বলে মনস্থির করে রেখেছিলেন আগে। আর এবার সোজা চলে গেলেন নিভৃতে নিরালায়।






