মাত্রাছাড়া গরমে বিহারে ২ ঘণ্টায় মৃত্যু ১৬ জনের
16 people died in 2 hours in Bihar due to excessive heat

The Truth Of Bengala : তীব্র দাবদাহ চলছে বিহারে। আগুনে গরম প্রাণ নিল ১৬ জনের। ঔরঙ্গাবাদে মাত্র দু’ঘণ্টায় প্রাণ হারালেন এতগুলি মানুষ। ৪৫ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সেখানকার তাপমাত্র। ঔরঙ্গাবাদের অবস্থা সবচেয়ে খারাপ, বিহারের অন্য জায়গার অবস্থায় একইরকম। জানা গিয়েছে, গরমে অসুস্থ হয়ে বৃহস্পতিবার ৩৫ জন রোগী ভর্তি হয়েছিলেন ঔরঙ্গাবাদের একটি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাত্র ২ ঘণ্টার মধ্যে মারা যান ১৬ জন।
অল্প সময়ের মধ্যে এতগুলি মানুষের মৃত্যুতে কান্নার রোল ওঠে হাসপাতাল চত্বরে। পরিজনরা হাহাকার শুরু করেন। বাকি যারা চিকিৎসাধীন আছেন তাঁদের জন্য ওষুধ, আইস প্যাক ও কুলার রাখা হয়েছে পর্যাপ্ত। সতর্ক আছেন চিকিৎসকরা। পরিস্থিতি মোকবিলায় আগামী ৮ জুন পর্যন্ত সমস্ত সরকারি, বেসরকারি স্কুল সহ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
গত কয়েকদিন ধরে মাত্রাছাড়া গরম পড়লেও স্কুল খোলা ছিল বিহারে। যা নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। আরজেডি নেতা তেজস্বী যাদব সরকারকে নিশানা করে বলেন, ‘বিহারে কোনও গণতন্ত্র নেই। নেই কোনও সরকারও। তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। চিকিৎসকরা বলছেন বাচ্চারা যেন নিরাপদ স্থানে থাকে। তারপও স্কুল খোলা রাখা হচ্ছে!’ সমস্ত মহল থেকে ক্রা সমালোচনা শুরু হতেই তড়িঘড়ি স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিহার প্রশাসন।






