রাজ্যের খবর
Trending
উলুবেড়িয়া ভোট পরবর্তী হিংসা, কাঠগোড়ায় বিজেপি
Trinamool worker's house bombed, BJP in Kathgora
The Truth Of Bengal : ফের ভোট পরবর্তী হিংসা। উলুবেড়িয়ায় ভোট মিটতেই তৃণমূল কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাত তিনটে নাগাদ তৃণমূল কর্মীর বাড়িতে বোমা ছোরা হয় বলে অভিযোগ।
তৃণমূল কর্মী তন্ময় পুরকায়স্ত অভিযোগ বিজেপির তরফে এ ঘটনা ঘটানো হয়েছে। ঘটনাস্থলে আসে উলুবেড়িয়া থানার পুলিশ।
তবে যাবতীয় অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বে তাদের পাল্টা দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বিজেপি উলুবেড়িয়া ভালো ফল করছে, তাই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে উলুবেড়িয়া থানার পুলিশ।






