Big Breaking : বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র কলকাতা হাইকোর্টের দারস্থ
Big Breaking: Basirhat BJP candidate Rekha Patra is in Calcutta High Court

The Truth Of Bengal: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র কলকাতা হাইকোর্টের দ্বারস্থ। বুধবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন রেখা। রেখার পক্ষ থেকে পৃথক দুটি আবেদন রাখা হয়েছে। প্রথম আবেদনে করা হয়েছে রাজ্যের কোন থানায় তার বিরুদ্ধে কত অভিযোগ রয়েছে। দ্বিতীয়ত তার পক্ষ থেকে রক্ষাকবচ চাওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে এই মামলায় বিচারপতির নির্দেশ না আসা পর্যন্ত পুলিশ যাতে তাকে গ্রেপ্তার না করে তার রক্ষাকবচ চেয়ে মামলা করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী।
সন্দেশখালির ভাইরাল ভিডিও সামনে আসার পর থেকে রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ সামনে আসে। ওই ভাইরাল ভিডিওতে বলতে শোনা গিয়েছে রেখা পাত্র ২০০০ টাকা নিয়ে মিথ্যে অভিযোগ জানান। বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল আরও অনেক গোপন তথ্য ফাঁস করেছেন। রেখার বিরুদ্ধে শুধু এই অভিযোগ নয়, সন্দেশখালি কয়েকজন মহিলা অভিযোগ করেছেন তাদের ভয় দেখানো হচ্ছে। অনেকেই বলেছেন সাদা কাগজে সই করিয়ে মিথ্যের অভিযোগ করানো হয় তাদের দিয়ে। এখন তারা অভিযোগ তুলে নিতে চাইছেন। যে ঘটনা ঘটেইনি সেই মামলা তারা লড়তে চান না। আর অভিযোগ তুলতে চাইছেন বলে রেখা পাত্র নানা রকমের হুমকি দিচ্ছেন। ভয় দেখাচ্ছেন পরে দেখে নেওয়ার।
বসিরহাটের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের দারস্থ হয়ে এখন অন্তর্বর্তী রক্ষাকবচ চাইছেন। তার আশঙ্কা পুলিশ গ্রেফতার করতে পারে তাঁকে। অন্যদিকে কোন থানায় তাঁর বিরুদ্ধে কত অভিযোগ জমা পড়েছে সেই তথ্য জানতে চান তিনি। সেইমতো তিনি হাইকোর্টে মামলা করতে পারবেন। সমস্ত এফআইআর গুলি খতিয়ে দেখে তা খারিজের আবেদন করতে পারবেন। রেখা পাত্রের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়া রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।






