রাজ্যের খবর

এলাকায় টর্নেডো ঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক বাড়ি,  উৎসবের দিনেও পরিদর্শনে বিধায়ক 

ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি

Truth Of Bengal: বসিরহাট: মন্টু সাহাজী: দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল বাড়িগুলো। আজ বিজয়া দশমীর দিন বৃষ্টি মাথায় নিয়েও তা পরিদর্শন করতে বেরোলেন বিধায়ক। বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ (North 24 Pargana) সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা এলাকায় হঠাৎ টর্নেট ঝড় হয়। আর সেই ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় প্রায় শতাধিক বাড়ি। প্রায় ৩০ টি ইলেকট্রিকের খুঁটি ও বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুনঃ ৩০ পেরোতেই ‘কোটিপতি’!ভারতের সর্বকনিষ্ঠ বিলিনিয়রকে চেনেন?

এই ঝড়ের খবর পাওয়া মাত্রই ওই এলাকায় যায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এদিন তাঁর সঙ্গে ছিলেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের বিডিও সায়ন্তন সেনের প্রতিনিধিরাও। (North 24 Pargana)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ঝড়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোতে উপযুক্ত ত্রাণ পাঠানোর কাজ শুরু হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার সম্পূর্ণ আশ্বাস দিয়েছেন তিনি। বিধায়ক সুকুমার মাহাতোর উদ্যোগে ইতিমধ্যে এলাকায় বেশ কিছু মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। বাড়িতে চাপা পড়ে যাওয়া এক মহিলা ও এক ব্যক্তিকে উদ্ধার করে তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন বিধায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তার কাজ শুরু করেছেন তিনি। (North 24 Pargana)

Related Articles