দেশ
Trending

Delhi HighCourt: বৈবাহিক সম্পর্ক অস্বীকার এবং সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করা মানসিক পাশবিকতা: দিল্লি হাইকোর্ট

Delhi HighCourt: Denial of matrimonial relationship and refusal to take custody of child is mental cruelty: Delhi High Court

The Truth Of Bengal: বৈবাহিক সম্পর্ক অস্বীকার এবং নির্দোষ নিপীড়িত সন্তানের দায়িত্ব না নেওয়া মানসিক পাশবিকতার সমান। আর এবার এমনটাই স্পষ্ট বলল দিল্লি হাইকোর্ট। সম্প্রতি, সুপ্রিম কোর্ট স্ত্রীয়ের প্রতি এক স্বামী দ্বারা অ্যাপিল করা ডিভোর্স মামলায় শুনানির সময় সেই আবেদন খারিজ করতে গিয়ে এই বিষয়ে আলোকপাত করেছে। এবং এটাও বলেছে, সেই ক্রুদ্ধতার স্বীকার একজন মহিলা হয়েছেন, পুরুষ নয়।

বিচারপতি সুরেশ কুমার কেত এবং বিচারপতি নীনা কৃষ্ণ বনসলের বেঞ্চ ডিভোর্সের মামলা খারিজ করার সময় এই বিষয়টি বলেছেন। আদালতের পর্যবেক্ষণ, স্বামী তার স্ত্রীয়ের উপর অভিযোগ আনে এবং সেই অভিযোগ প্রমাণ করতে পারেনি। অপরদিকে, তাকে আত্মহত্যা করার কথাও বলে যা গুরুতর অপরাধ।

আদালত জানিয়েছে, বিবাহ একটি এমন সম্পর্ক, যেখানে একে অপরের প্রতি বিশ্বাসটাই আসল। এমনকি, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, স্বামী-স্ত্রীর এই সম্পর্কের সমস্যার কারণে সমস্যায় পড়ে তাদের সন্তানরা, যা তাদের সন্তানকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। ফলে, এই ধরণের ঘটনা যেন হ্রাস পায়, এদিনের শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের।

Related Articles