বিনোদন
রাজার বেশে জঙ্গলের মধ্যে একাকী ঘুরে বেড়াচ্ছেন ভিকি কৌশল, কিন্তু, কেন এমনভাবে ঘুরে বেড়াচ্ছেন তিনি ?
Vicky Kaushal wanders alone in the forest in the guise of a king

The Truth of Bengal : ভিকি কৌশল এবার অভিনয় করতে চলেছেন একটি পিরিয়ড পিসে। তাঁর আগামী ছবি ছাবাতে তিনি ছত্রপতি শিবাজীর ছেলে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করবেন। এবার সেই চরিত্রে অভিনেতার লুক প্রকাশ্যে এল। মারাঠা শাসকের বেশে ভালই মানিয়েছে ভিকিকে। ইতিমধ্যেই,ছাবা ছবিটির দ্বিতীয় শিডিউলের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এবার ছবির শ্যুটিংস্পট থেকেই একাধিক দৃশ্য ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। যা এরমধ্যেই রীতিমত ভাইরাল হয়ে গেছে। সেখানে দেখা যাচ্ছে ভিকি কৌশলের মুখ ভর্তি লম্বা দাড়ি, মাথায় শিবের মতো জটা, কপালে তিলক। পরনে বেইজ রঙের একটি জ্যাকেট এবং হালকা ব্রাউন রঙের ধুতি। গলায় রুদ্রাক্ষরের মালা পরে শ্যুটিং করছেন। এই ছবিতে ভিকির সঙ্গে রয়েছেন রশ্মিকা মন্দানাও।


