
The Truth of Bengal : বাংলাদেশের আবহাওয়া দফতর তাপ প্রবাহের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাংলাদেশে চলতি মরশুমে গত কয়েকদিন ধরেই টানা তীব্র গরমের মধ্যে আজ চতুর্থ দফায় আবারও হিট অ্যালার্ট জারি করা হলো। আবহাওয়া দফতর দাবি, প্রায় ৪৫টির মতো জেলার ওপর দিয়ে বিভিন্ন মাত্রায় বয়ে যাচ্ছে এই দাবদাহ । বাংলাদেশের ওপর দিয়ে চলতে থাকা তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং এ সময় জলীয় বাষ্প বায়ুতে বেশি থাকার ফলে অস্বস্তি আরও বাড়বে। বাংলাদেশে সাধারণত যেকোনও স্থানের তাপমাত্রা যদি ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তবে সেখানে সতর্কবার্তা জারি করা হয়।
বর্তমানে ঢাকাসহ বাংলাদেশের ৪৫টির বেশি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। একইসাথে, দিনের গড় তাপমাত্রা একসাথে প্রায় কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে তীব্র গরম অনুভূত হওয়ায় সারা দেশেই বর্তমানে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র গরমের কারণে বিগত অনেকদিন থেকেই সরকার স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি গরমে হিট স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যাও অনেক বেড়ে যাওয়ায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকজনের মৃ্ত্যু হয়েছে।
আগামী তিনদিনে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা সেরকম একটা নেই , যদিও গরমও যে খুব একটা কমবে তা বলা যাবে না। তবে এবারের এই তীব্র তাপপ্রবাহের পর ধীরে ধীরে বৃষ্টি নামতে পারে বলে আশা করছে আবহাওয়া দফতরের।






