দেশ

কবে ভারতের পাওনা মেটাবে রাশিয়া? যুদ্ধ নিয়ে ব্যস্ততায় মিসাইলে গড়িমসি

When to pay India's debt to Russia? Missile Garimsi busy with war

The Truth of bengal: ভারত ও রাশিয়ার মধ্যে পাঁচটি এস-৪০০ মিসাইলের যে চুক্তি সাক্ষরিত হয়েছিল তার মধ্যে তিনটি ভারত পেলেও এখন পাওনা রয়েছে ২টি মিসাইল সিস্টেম। জানা যায়, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের জন্য মিসাইল পাঠাতে দেরি হচ্ছিল রাশিয়ার। তবে বাকি মিসাইল সিস্টেম খুব দ্রুতই পেতে চলেছে ভারত বলেই খবর। ভারত ও রাশিয়ার মধ্যে ২০১৮ সালের অক্টোবরে পাঁচটি এস-৪০০ মিসাইল সিস্টেম সরবরাহের চুক্তি সাক্ষরিত হয়। USD 5.43 বিলিয়নে সেই চুক্তি স্বাক্ষরিত হয়।

তবে সেই চুক্তি সাক্ষরিত হওয়ায় বেশ কয়েক বছর কেটে গেলেও পাঁচটির মধ্যে এখনো ২ মিসাইল সিস্টেম হাতে পায়নি ভারত। সেই সিস্টেমগুলি কবে ভারতে পাঠাতে পারবে  রাশিয়া? এবার সেই প্রশ্নের উত্তর সামনে এল। সূত্রের খবর, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরেই যে দুটি মিসাইল সিস্টেম রাশিয়ার ভারতে পাঠানোর কথা রয়েছে তা পাঠাতে দেরি হচ্ছে। তবে এবার যে তথ্য সামনে এসেছে তাতে জানা যাচ্ছে বাকি দুটি মিসাইল সিস্টেম ২০২৫ সালের শেষের দিকে পেতে পারে ভারত। উল্লেখ্য, ২০২১ এবং ২০২২ সালে রাশিয়া থেকে আসা যে এস-৪০০ মিসাইল সিস্টেমের স্কোয়াড্রন সেগুলি ভারতীয় সেনার তরফে চিন ও পাক সীমান্তে মোতায়েন করা হয়।

এরপরে ২০২৩ সালের মার্চে ভারতে এসে পৌঁছায় এস-৪০০ মিসাইল সিস্টেমের তৃতীয় স্কোয়াড্রন। এখনো দুটি এস-৪০০ মিসাইল সিস্টেম রাশিয়ার কাছে পাওনা রয়েছে ভারতের। তবে ভারতীয় বায়ুসেনা রাশিয়ার কাছ থেকে পাওনা  তিনটি S-400 এয়ার ডিফেন্স মিসাইল স্কোয়াড্রনকে সম্পূর্ণরূপে সক্রিয় করেছে। সূত্রের খবর, যে ধরনের সিস্টেম মোতায়েন করা হয়েছে তা থেকে বোঝা যায় যে ভারতে এই মুহূর্তে চীন এবং পাকিস্তান ফ্রন্টে প্রায় 1.5 স্কোয়াড্রন রয়েছে।

Related Articles