দেশ

Restaurant Overcharging: অতিরিক্ত দামে খাবার বিক্রি: বিলাসবহুল রেস্তরাঁগুলোর বিরুদ্ধে কঠোর দিল্লি হাইকোর্ট

রেস্তরাঁয় বসে খাওয়ার জন্য ২০ টাকার জলের বোতল ১০০ টাকায় বিক্রি করা হচ্ছ। অথচ তার পরেও কেন অতিরিক্ত পরিষেবা কর আদায় করা হচ্ছে।

Truth of Bengal: রংচঙে অন্দরসজ্জা দেখিয়ে নির্ধারিত বা ন্যায্য মূল্যের চেয়ে অনেক বেশি দামে খাবার-দাবার বিক্রি করে বিলাসবহুল রেস্তরাঁগুলি। তার উপর আবার সার্ভিস চার্জের নামে গ্রাহকদের পকেট কাটা। রেস্তরাঁয় বসে খাওয়ার জন্য ২০ টাকার জলের বোতল ১০০ টাকায় বিক্রি করা হচ্ছ। অথচ তার পরেও কেন অতিরিক্ত পরিষেবা কর আদায় করা হচ্ছে। আর এবার এই নিয়ে প্রশ্ন তুলল দিল্লি হাইকোর্ট। এই প্রসঙ্গে দিল্লি হাইকোর্টের বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চ স্পষ্ট জানায়, গ্রাহকদের কাছ থেকে এমআরপির উপরে অতিরিক্ত টাকা আদায় করা অন্যায্য। আদালতের পর্যবেক্ষণ, রেস্তরাঁগুলি গ্রাহকদের কাছ থেকে তিন উপায়ে দাম নিচ্ছে (Restaurant Overcharging)।

আরও পড়ুনঃ Kanchana Moitra: ভুল বোঝাবুঝিতে বিতর্ক, কাঞ্চনা জানালেন আসল কারণ

প্রথমত খাবারের দাম, দ্বিতীয়ত  রেস্তরাঁয় বসে পরিবেশ উপভোগের দাম তৃতীয়ত পরিষেবার জন্য কর। আদালতের বেঞ্চের  তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘রেস্তরাঁয় বসে যে আমেজ মানুষ উপভোগ করেন, তা পরিষেবার মধ্যেই অন্তর্ভুক্ত হওয়া উচিত। পরিষেবা কর আলাদা নিচ্ছেন, আবার এমআরপির উপরে দাম নিচ্ছেন—এটা কীভাবে ন্যায্য?’ চলতি বছর মার্চ  মাসে দিল্লি হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল, রেস্তরাঁগুলি ‘ছদ্ম উপায়ে ও জবরদস্তি’ পরিষেবা কর আদায় করতে পারে না।এটা জনস্বার্থবিরোধী ও ব্যবসায়িক ক্ষেত্রে অন্যায্য (Restaurant Overcharging)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

পরিষেবা কর নেওয়ার পর পণ্যের উপরে অতিরিক্ত দাম চাপানো যায় না। সেই রায়কে চ্যালেঞ্জ করেই হোটেল ও রেস্তরাঁ সংগঠনগুলি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। আর এবার সেই মামলার শুনানিতেই আদালতের তরফে প্রশ্ন করা হয়, ‘২০ টাকার জলের বোতলের জন্য ১০০ টাকা নিচ্ছেন কেন? আপনারা উল্লেখই করছেন না যে এই অতিরিক্ত টাকা পরিবেশ বা আবহের জন্য ধার্য করছেন। এভাবে চলতে পারে না।’বেঞ্চের স্পষ্ট বক্তব্য, রেস্তরাঁয় বসে পরিবেশ উপভোগ করাও পরিষেবার অংশ। তাই আলাদা করে এমআরপি-র উপর অতিরিক্ত চার্জ নেওয়া গ্রাহকদের সঙ্গে প্রতারণার সামিল।মামলাকারী ন্যাশনাল রেস্তরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং ফেডারেশন অফ হোটেলস অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনস অফ ইন্ডিয়াকে এই বিষয়ে সাফাই দিতে বলা জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট (Restaurant Overcharging)।

Related Articles