কলকাতা
Trending
গার্ডেনরিচকাণ্ডে হাইকোর্টে মামলা বিজেপি নেতা রাকেশ সিংয়ের, আবেদন গ্রহণ করল হাইকোর্ট
BJP leader Rakesh Singh's case in the High Court in the Garden Rich case

The Truth Of Bengal: গার্ডেনরিচকাণ্ডে প্রধান বিচারপতির দ্বারস্থ বিজেপির নেতা রাকেশ সিং। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রধান বিচারপতির নির্দেশে রাকেশ সিংয়ের আবেদন গ্রহণ করা হয়। বহুতল বিপর্যয়ের কারণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন বিজেপি নেতৃত্ব।
বলা যায়,গার্ডেনরিচে বেআইনি বাড়ি ভেঙে ৯জনের মৃত্যু হয়েছে।সেই ঘটনায় গ্রেফতার হয়েছেন অভিযুক্ত প্রোমোটার ।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেয়র ফিরহাদ হাকিম অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।সেইমতো প্রশাসন পদক্ষেপ করছে।তারমাঝে হাইকোর্টে মামলা দায়ের করলেন বিজেপি নেতা রাকেশ সিং।এই মামলায় আদালত কী রায় দেয় তা নিয়ে কৌতুহলী বিজেপি নেতৃত্ব।






