কলকাতা
Trending
বাইপাসের ধারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন
Devastating fire along the bypass

The Truth Of Bengal : বাইপাসের ধারে বিধ্বংসী অগ্নিকাণ্ড। রুবির কাছে আনন্দপুরে ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার সকালে বাইপাসের ধারের আনন্দপুরের মেলার মাঠের ঝুপড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায় । কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। প্রাথমিকবাবে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে। ঝুপড়িতে একাধিক ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে বলে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০ টি ইঞ্জিন। যদিও এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত কী থেকে আগুন লেগেছে সেটা স্পষ্টত জানা যায়নি।
FREE ACCESS






