
The Truth of Bengal: ভোরবেলা ঠাকুরপুকুর থানার পুলিশের টহল চলাকালীন পুলিশের নজরে আসে সখেরবাজারে ডায়মন্ড হারবার রোডের উপর এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
পুলিশ রক্তাক্ত অবস্থায় যুবককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক ঠাকুরপুকুরের দিক থেকে বাইক নিয়ে বেহালায় আসার পথে সখেরবাজারে ঘটে ঘটনাটি।
মৃত যুবকের নাম শুভদীপ বিজলী (৩০)। কিভাবে এই ঘটনা ঘটলো পথ দুর্ঘটনার নাকি অন্য কোনো ঘটনা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে পুলিশ।






