ওড়ানো হবে মুম্বই বিমানবন্দর! আবার এলো হুমকি ,নড়েচড়ে বসলো মুম্বই পুলিশ
Mumbai Police Threat Call

Truth Of Bengal: বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দর। হুমকি মেইল পেয়ে নড়েচড়ে বসেছে মুম্বই পুলিশ। বিটকয়েনে ৮ কোটি টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২। আতঙ্কে শহরবাসী।
ফের মুম্বইয়ে বোমাতঙ্কের আতঙ্ক ছড়িয়েছে । টাকা না দিলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ২। মেইল করে এমনই হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে বিটকয়েনে ৮ কোটি টাকা না দিলে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দরটি। ইমেল পাওয়ার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, [email protected]— এই মেল আইডি থেকে হুমকি বার্তা পাঠানো হয়েছে। বৃহস্পতিবার এই মেইল আসে মুম্বই পুলিশের কাছে। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। কে বা কারা হুমকি মেইল পাঠালো তা নিয়ে শুরু হয়েছে তল্লাশি। ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
তদন্তকারীরা জানিয়েছেন, মেলের আইপি অ্যাড্রেস চিহ্নিত করতে পেরেছেন তাঁরা। তবে প্রেরকের লোকেশন এখনও চিহ্নিত করা যায়নি। তবে এর আগে গত কয়েক মাসে একাধিক বার হুমকি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ। ২৬/১১-এর ধাঁচে হামলা চালানো হবে বলে কিছু দিন আগেই হুমকি ফোন পেয়েছিল মুম্বই পুলিশ। কয়েকটি ভুয়ো বোমাতঙ্কের ফোনও পেয়েছিল তারা। এ বার মুম্বই বিমানবন্দর ওড়ানোর হুমকি বার্তা পেল মুম্বই পুলিশ। তবে শহরবাসীর আতঙ্ক দূর করতে এবং যাতে কোন দুর্ঘটনা না ঘটাতে পারে তার জন্য যথেষ্ট তৎপর রয়েছে প্রশাসন।
Free Access






