২০২৯-এর মধ্যে মুড়িগঙ্গা সেতু! কাকদ্বীপের সভা থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
সভা থেকে শুভেন্দু জানান, সুন্দরবনের ১৩টি ব্লকের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার।
Truth of Bengal: জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা। তার প্রস্তুতি খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে জনসভা থেকে গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার বার্তা দেন তিনি। পাশাপাশি সুন্দরবনের উন্নয়নে ১২০০ কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী। আগের তৃণমূল সরকারের বিরুদ্ধে উন্নয়নের নামে দুর্নীতি ও কাটমানি নেওয়ার অভিযোগও তোলেন তিনি।
সভা থেকে শুভেন্দু জানান, সুন্দরবনের ১৩টি ব্লকের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। মুড়িগঙ্গার উপর সেতু নির্মাণের কাজ ২০২৯ সালের মধ্যে সম্পূর্ণ করে উদ্বোধনের লক্ষ্যমাত্রার কথাও বলেন তিনি। আগামী ১০ জানুয়ারি গঙ্গাসাগর মেলার উদ্বোধন করতে ফের কাকদ্বীপে আসবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।
এদিন নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-তে আবেদনকারীদের শংসাপত্র পাওয়া নিয়েও কথা বলেন শুভেন্দু। দক্ষিণ ২৪ পরগনায় বহু আবেদনকারী এখনও নাগরিকত্বের শংসাপত্র পাননি বলে অভিযোগ ওঠে। দ্রুত শংসাপত্র দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে জেলাশাসক ও মহকুমাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।






