বিনিয়োগের হাল হকিকত জানাবে Google Finance
গুগল জানিয়েছে, আর্থিক তথ্যের দেখা ও বিশ্লেষণ করা এবং বিনিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্যই নতুন এই পরিষেবা চালু করা হয়েছে।
Truth of Bengal: বিনিয়োগের বাজারে ঝুঁকি রয়েছে। তাই বিনিয়োগকারীদের চিন্তামুক্ত করতে এবার বিনিয়োগ সংক্রান্ত তথ্য ট্র্যাকিং পরিষেবাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে টেক জায়েন্ট সংস্থা Google। এবার চালু হয়েছে Google Finance-এর নতুন Android অ্যাপ । পাশাপাশি ওয়েব সংস্করণেও যোগ করা হয়েছে নতুন Portfolio এবং Task ফিচার।
গুগল জানিয়েছে, আর্থিক তথ্যের দেখা ও বিশ্লেষণ করা এবং বিনিয়োগের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার জন্যই নতুন এই পরিষেবা চালু করা হয়েছে। নতুন Android অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীরা এখন নিজেদের স্মার্টফোনেই সহজে বাজার সংক্রান্ত তথ্য, বিনিয়োগের পারফরম্যান্স এবং ব্যক্তিগত আর্থিক তালিকা দেখতে পারবেন। Google Finance আগে মূলত ওয়েব নির্ভর ছিল ৷ কিন্তু এবার মোবাইল ব্যবহারকারীদের জন্য অ্যাপ আনা হল।
গুগল ফিনান্সের নয়া অ্যাপে রয়েছে Portfolio ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের বিভিন্ন বিনিয়োগ এক জায়গায় একসঙ্গে দেখতে পারবেন। অন্যদিকে ওয়েব সংস্করণে যুক্ত হয়েছে Task ফিচার। এর মাধ্যমে ব্যবহারকারীরা আর্থিক পরিকল্পনা বা বিনিয়োগ সংক্রান্ত নির্দিষ্ট কাজ আরও পরিকল্পনামাফিক সহজে করতে পারবেন।






