রাজ্যের খবর

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্য সরকারি ছুটি

রাজ্যজুড়ে নেওয়া হচ্ছে একাধিক সরকারি ও সামাজিক কর্মসূচি

জয় চক্রবর্তী: রাজ্য বাজেটে ঘোষণার পর এবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৬ জুলাই সোমবার রাজ্যজুড়ে সরকারি ছুটি ঘোষণা করল রাজ্যের অর্থ দফতর। এদিন রাজ্যের সমস্ত সরকারি দফতর,শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি অফিস বন্ধ থাকবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।

অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ১ জুলাই দুপুর ২টোর পর সরকারি দফতরগুলিতে ছুটি থাকবে। প্রতি বছরের মতো এবারও ওই দিন রাজ্যজুড়ে চিকিৎসক দিবস পালন করা হবে।এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দফতর। পাশাপাশি, দুই বিশিষ্ট বাঙালি ব্যক্তিত্বের জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সরকারি ও সামাজিক কর্মসূচিরও আয়োজন হবে।