রাজ্যের খবর

মর্গে তথ্যতল্লাশ সিবিআইয়ের নির্যাতন, খুনের কিনারার চেষ্টা বেনিয়মের আঁতুরঘরে হানা গোয়েন্দাদের

Searching the morgue, CBI torture, attempted murder, the detectives attacked Beniyam's house.

Truth of Bengal : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, দেহ পাচারের মতো গুরুতর অপরাধে জড়িত। এই অভিযোগ করেছেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।আখতার আলির অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট আর্থিক বেনিয়মের সত্যাসত্য খতিয়ে দেখতে সিবিআইকে নির্দেশ দেয়।  অর্থাৎ হাসপাতালের মর্গে থাকা মৃতদেহ লোপাট করার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে। সেজন্য সিবিআই আচমকা মর্গে হানা দেয়। সূত্রের খবর, মর্গে গিয়ে সিবিআইয়ের টিম তথ্যতল্লাশ করে। একইসঙ্গে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে সিজিওতেও তলব করা হয়।ঘন্টার পর ঘন্টা ধরে তাঁকে জেরা করা হয়। সিবিআই মূলতঃ তাঁর বয়ান বদলও সঠিক তথ্য না মেলায় এভাবে ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা যাচ্ছে।

এর আগেও সিবিআইয়ের কর্তারা থ্রিডি ম্যাপিংয়ের সাহায্যে তরুণী চিকিত্সকের খুনও নির্যাতনের তথ্য সংগ্রহে সক্রিয় হয়।এবার তাঁরা আর্থিক অনিয়মের মূল ঘটনার কিনারা করতে তদন্তে নেমে পড়ল। মর্গে গিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা তথ্যতল্লাশ করে। গ্রাউন্ড জিরোয় গিয়ে মানবদেহ লোপাটের   ঘটনার অনুসন্ধান করার চেষ্টা করে। সেখান থেকে মেলা তথ্যও নথি খতিয়ে দেখে তদন্তে এগোতে চান সিবিআই কর্তারা। একইসঙ্গে অভিযোগ উঠেছে,মেডিক্যাল বর্জ্য পাচার করা হতো শহরের এই ব্যস্ততম হাসপাতাল থেকে। মোটা টাকা আয়ের ফাঁদ পাতা হয়। কারা কারা সেই চক্রে যুক্ত,কিভাবে মেডিক্যালের সিরিঞ্জ বা সামগ্রী বেচাকেনার কারবার চলত সবটাই গভীরে গিয়ে খুঁজে দেখছে সিবিআই।

ইতিমধ্যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ফরেন্সিক শিক্ষক দেবাশিস সোমকেও স্ক্যানারে এনেছে সিবিআই। কারণ অভিযোগ উঠেছে,মর্গের কারবারে তিনিও যুক্ত ছিলেন।তাই সিজিওতে তাঁকে আগেই জেরা করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে একগুচ্ছ প্রশ্ন করা হয়।  দেবাশিস সোমের কাছ থেকে মেলা তথ্য খতিয়ে দেখছে সিবিআই।পাশাপাশি বৃহস্পতিবার সন্দীপ ঘোষকে জেরা করে যেসব তথ্য উঠে এসেছে তাও খতিয়ে দেখা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা সমস্ত দিক খতিয়ে দেখেই আর্থিক দুর্নীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায়।এদিকে, তরুণী চিকিত্সকের খুনও নির্যাতনের কিনারা করতেও সিবিআই সন্দীপ ঘোষকে একাধিকবার জেরা করেছে।জেরা করার পাশাপাশি পলিগ্রাফ টেস্টও করা হয়। সবদিকেই এখন সিবিআইয়ের নজর।লক্ষ্য একটাই দেশজোড়া তোলপাড় ফেলা ঘটনার আঁতুরঘরে পৌঁছে দুর্নীতি,নির্যাতনও খুনে ব্রেকথ্রু কিছু করা।

 

 

Related Articles