অফবিট

সামান্য মোবাইল গেমে শনাক্ত মানসিক অবসাদ

মাত্র ৩ মিনিটের মধ্যে সামান্য মোবাইল গেমের সাহায্যে চিহ্নিত করা সম্ভব সংশ্লিষ্ট ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন কিনা।

Truth of Bengal: অনেকেই আজকাল স্মার্টফোনের গেমে আসক্ত হয়ে পড়েছে। শারীরিক ও মানসিক নানান সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু সামান্য মোবাইল গেমই সহজে শনাক্ত করতে পারে কোনো ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন কিনা। মাত্র ৩ মিনিটের মধ্যে সামান্য মোবাইল গেমের সাহায্যে চিহ্নিত করা সম্ভব সংশ্লিষ্ট ব্যক্তি মানসিক অবসাদে ভুগছেন কিনা। NYU Langone Health এর গবেষকদের করা গবেষণায় মোবাইল গেমের সাহায্যে anhedonia নামক বিশেষ রকমের মানসিক অবসাদকে চিহ্নিত করা সম্ভব হয়েছে।

গবেষকদের দাবি গুরুতর মানসিক অবসাদ ও উদ্বেগে ভোগা কমপক্ষে ৭০% মানুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। যেখানে কোনোকিছুতেই তাঁরা আনন্দ পায় না। জীবনকে উপভোগ করতে পারেন না। ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্স নামক জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্র।

গবেষকরা মোবাইল গেমের সাহায্য নিয়েছেন যা স্মার্টফোনের সাহায্যে খেলা যায়। পল ডব্লিউ গ্লিমচারের নেতৃত্বে গবেষণা চালানো হয়। ১২০ জন মানুষের ওপর গবেষণা চালানো হয়। মাত্র ৩ মিনিটের মধ্যে মোবাইল গেমের সাহায্যে চিহ্নিত করা সম্ভব হয় যে ৫০ জন মানসিক অবসাদ রয়েছে। ৭০ জন মানসিক অবসাদে ভুগছে না। মোবাইল গেমে ডিজিটাল গাছ থেকে নীচে পড়া আপেল গুণতে বলা হয়। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটি গাছের আপেলের সংখ্যা কমতে থাকে। গবেষকরা দেখেন প্রত্যেক অংশগ্রহণকারী কতক্ষণ একটা ডিজিটাল গাছের আপেল কুড়িয়ে গুণছেন। অবসাদগ্রস্তরা তাড়াতাড়ি ধৈর্য্য হারিয়ে ফেলেন। গবেষকদের মতে, মানসিক অবসাদে ভুগলে সহজে উৎসাহ, উদ্দীপনা হারিয়ে যায়। আশার পরিমাণ কমে।

Related Articles