শিক্ষা

প্রকাশ পেল রাজ্য জয়েন্ট-এর অ্যাডমিট কার্ড! ডাউনলোড করার শেষ তারিখ কবে?

অফিশিয়াল ওয়েবসাইট মারফত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে

Truth of Bengal: ১৫ মে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পর্ষদ এবছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিতরণ শুরু করেছে। রাজ্যর বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক, বিফার্মা, বিআর্চ স্নাতক স্তরের কোর্সে ভর্তির জন্য রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হয়। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট মারফত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড আর জন্মতারিখ, সিক্যুরিটি ক্যাপচা দিয়ে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীদের লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ২৪ মে বিকেল ৪টে পর্যন্ত ডাউনলোড করা যাবে। হল টিকিট ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট বের করে নিন। পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ও বৈধ সচিত্র পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে পরীক্ষার্থীদের।