সন্দেশখালি-বগটুইয়ের ফাইল খুলবেন দময়ন্তী! মমতা আমলের কোণঠাসা ‘সুপার কপ’কে ফেরালেন শুভেন্দু
নারীদের ওপর হওয়া প্রতিটা অত্যাচারের হিসেব নেবেন দময়ন্তী! কাঁপছে বিদায়ী জমানার ‘ডন’রা
Truth of Bengal: ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি রাতে চলন্ত গাড়িতে গণধর্ষণের শিকার হয়েছিলেন সুজেট জর্ডন। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী একে ‘সাজানো ঘটনা’ বলে লঘু করার চেষ্টা করলেও, সত্যের হাত ছাড়েননি তৎকালীন জয়েন্ট সিপি (ক্রাইম) দময়ন্তী সেন। খুব কম সময়ের মধ্যে অপরাধীদের খাঁচায় পুরেছিলেন তিনি। কিন্তু সততার পুরস্কার হিসেবে পরবর্তীতে তাঁকে লুপ লাইনে বদলি করে কার্যত কোণঠাসা করে রাখা হয়েছিল। এবার রাজ্যে ক্ষমতার পরিবর্তন ঘটতেই সেই দুঁদে আধিকারিককে যোগ্য সম্মান দিয়ে খবরের শিরোনামে নিয়ে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সমাপ্তি-দময়ন্তী জুটির কাঁধে গুরুভার
সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে সন্দেশখালি থেকে কসবা কিংবা বগটুইতে একাধিক নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই সমস্ত চাঞ্চল্যকর মামলার সত্যতা এবং অপরাধীদের আড়াল করার নেপথ্য কাহিনী খুঁজে বের করতে একটি শক্তিশালী জুডিশিয়াল মেগা কমিশন গঠন করা হয়েছে। কলকাতা হাইকোর্টের অত্যন্ত কড়া অবসরপ্রাপ্ত বিচাDamayanti Senরপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত এই কমিটিতে প্রধান তদন্তকারী অফিসার হিসেবে কাজ করবেন আইপিএস দময়ন্তী সেন। আগামী ১ জুন থেকে এই কমিশন পূর্ণ শক্তিতে মাঠে নামছে।
ফার্স্ট ক্লাস ফার্স্ট থেকে লুপ লাইনে নির্বাসন
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া ১৯৯৬ ব্যাচের এই আইপিএস অফিসার বরাবরই নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। কলকাতা পুলিশের প্রথম মহিলা জয়েন্ট সিপি (ক্রাইম) থেকে শুরু করে স্পেশাল কমিশনার হিসেবেও কাজ করেছেন তিনি। কিন্তু পার্ক স্ট্রিট কাণ্ডের পর থেকেই তাঁকে কলকাতা পুলিশ থেকে রাজ্য পুলিশের এডিজি (প্রশিক্ষণ) বা লুপ লাইনে পাঠিয়ে বদলি করে রাখা হয়েছিল। যদিও ২০২২ সালে হাইকোর্টের নির্দেশে রসিকা জৈন মৃত্যুরহস্য-সহ ৪টি ধর্ষণ মামলার তদন্তে বিশেষ দায়িত্ব পেয়েছিলেন তিনি।
বর্তমানে রাজ্য পুলিশের এডিজি-আইজিপি পদমর্যাদায় কর্মরত দময়ন্তী সেনকে এবার সরাসরি নারী সুরক্ষার মতো সংবেদনশীল বিষয়ের ফ্রন্টলাইনে বসিয়ে দিলেন পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহলের মতে, দময়ন্তী সেনের মতো নির্ভীক অফিসারকে সামনে এনে মুখ্যমন্ত্রী আসলে অপরাধীদের এই স্পষ্ট বার্তা দিলেন যে, নতুন জমানায় নারী নির্যাতনকারীদের কোনও মতেই রেয়াত করা হবে না।


